হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে রাশিয়ায় ৯ জনের প্রানহানী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩১ জুলাই ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


মস্কো, ৩০ জুলাই – রাশিয়ার মারি এল ডিউতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২৭ জন। এদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার লেক ইয়ালচিকের সৌন্দর্য্য উপভোগ করার জন্য সেখানে ক্যাম্প স্থাপন করেছিলেন কয়েকশ’ মানুষ । কিন্তু শনিবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ইয়োসকার-ওলা শহরের মেয়র ইয়েভগিনি মাসলোভ বলেছেন, সবশেষ তথ্য অনুযায়ী, মারি এল ডিউতে শনিবারের ঘূর্ণিঝড়ের কারণে নয়জন নিহত হয়েছেন।
রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১০০ জনেরও বেশি উদ্ধারকারী অংশ নিয়েছেন। তারা সেখানকার ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টে বলা হয়, ওই লেকের পাড়ে যারা ছুটি কাটাতে ক্যাম্প স্থাপন করেছিলেন, তারা আবহাওয়ার পূর্বাভাস উপেক্ষা করেছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানে তখন লেক ইয়ালচিকের পাড়ে কয়েকশ’ মানুষ ক্যাম্প স্থাপন করেছিলেন। আর তারাই এ ঝড়ের কবলে পড়েন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে রাশিয়ায় ৯ জনের প্রানহানী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে রাশিয়ায় ৯ জনের প্রানহানী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ৩০ জুলাই – রাশিয়ার মারি এল ডিউতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২৭ জন। এদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার লেক ইয়ালচিকের সৌন্দর্য্য উপভোগ করার জন্য সেখানে ক্যাম্প স্থাপন করেছিলেন কয়েকশ’ মানুষ । কিন্তু শনিবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে। ইয়োসকার-ওলা শহরের মেয়র ইয়েভগিনি মাসলোভ বলেছেন, সবশেষ তথ্য অনুযায়ী, মারি এল ডিউতে শনিবারের ঘূর্ণিঝড়ের কারণে নয়জন নিহত হয়েছেন।রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ১০০ জনেরও বেশি উদ্ধারকারী অংশ নিয়েছেন। তারা সেখানকার ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টে বলা হয়, ওই লেকের পাড়ে যারা ছুটি কাটাতে ক্যাম্প স্থাপন করেছিলেন, তারা আবহাওয়ার পূর্বাভাস উপেক্ষা করেছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যখন ঘূর্ণিঝড়টি আঘাত হানে তখন লেক ইয়ালচিকের পাড়ে কয়েকশ’ মানুষ ক্যাম্প স্থাপন করেছিলেন। আর তারাই এ ঝড়ের কবলে পড়েন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ৩০ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×