হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইতিহাস গড়া জয়ে উচ্ছ্বসিত মরক্কো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩১ জুলাই ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ক্যানবেরা, ৩১ জুলাই – নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মরক্কো। রোববার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে মরক্কো।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান নারী দলটি তাদের অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্ব আসরে আজকের এই জয়টি শেষ ষোলোতে যাবার পথটিও উন্মুক্ত করে দিয়েছে মরক্কান নারীদের। একই সঙ্গে এটি হচ্ছে বিশ্ব মঞ্চে মরক্কো নারী দলের প্রথম জয়। হিজাব পড়ে মাঠে নেমে বিশ্বকাপে প্রথম কোনো নারী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছেন ডিফেন্ডার নুহাইল বেনজিনা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

অ্যাডিলেডে ১৩ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে ফরাসি কোচ রেনাল্ড পেড্রোসকে আনন্দের জোয়ারে ভাসান তার মরোক্কান শিষ্যরা। হানানে আইত এল হাজের ক্রসের বল এগিয়ে গিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান মরক্কান ফরোয়ার্ড জরাইদি।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে নিচের সারিতে থাকা দলগুলোর একটি মরক্কো। বিশ্ব র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৭২তম। যে দলটি হারিয়ে দিয়েছে ১৭তম র‌্যাংকে থাকা কোরিয়ানদের। যদিও ময়দানি লড়াইয়ে তুলনামূলকভাবে এগিয়ে ছিল মরক্কান নারীরাই। সেই সঙ্গে শুরুতে গোল করেই ম্যাচের লিড নিয়ে নেয় তারা।

শেষদিকে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে আক্রমনভাগের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি। ফলে আরও একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া কোরিয়ান নারীরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইতিহাস গড়া জয়ে উচ্ছ্বসিত মরক্কো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইতিহাস গড়া জয়ে উচ্ছ্বসিত মরক্কো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ক্যানবেরা, ৩১ জুলাই – নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মরক্কো। রোববার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে মরক্কো। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান নারী দলটি তাদের অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্ব আসরে আজকের এই জয়টি শেষ ষোলোতে যাবার পথটিও উন্মুক্ত করে দিয়েছে মরক্কান নারীদের। একই সঙ্গে এটি হচ্ছে বিশ্ব মঞ্চে মরক্কো নারী দলের প্রথম জয়। হিজাব পড়ে মাঠে নেমে বিশ্বকাপে প্রথম কোনো নারী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছেন ডিফেন্ডার নুহাইল বেনজিনা। অ্যাডিলেডে ১৩ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে ফরাসি কোচ রেনাল্ড পেড্রোসকে আনন্দের জোয়ারে ভাসান তার মরোক্কান শিষ্যরা। হানানে আইত এল হাজের ক্রসের বল এগিয়ে গিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান মরক্কান ফরোয়ার্ড জরাইদি। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে নিচের সারিতে থাকা দলগুলোর একটি মরক্কো। বিশ্ব র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৭২তম। যে দলটি হারিয়ে দিয়েছে ১৭তম র‌্যাংকে থাকা কোরিয়ানদের। যদিও ময়দানি লড়াইয়ে তুলনামূলকভাবে এগিয়ে ছিল মরক্কান নারীরাই। সেই সঙ্গে শুরুতে গোল করেই ম্যাচের লিড নিয়ে নেয় তারা। শেষদিকে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে আক্রমনভাগের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি। ফলে আরও একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া কোরিয়ান নারীরা। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ৩১ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×