হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় র‌্যাবের অভিযানে চারটি এলজি বন্দুক চাপাতিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩১ জুলাই ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ একটি ডাকাত দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৫ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

রোববার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাব এই অভিযান চালায়।

গতকাল সোমবার (৩১ জুলাই) দুপুরে কক্সবাজারে র‌্যাব- ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. জামিলুল হক।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

গ্রেপ্তার ডাকাতচক্রের সদস্যরা হলেন- ডাকাত দলের নেতা মো.তৈয়ব, হাবিবুর রহমান, মিজানুর রহমান ও মোশারফ হোসেন।

র‍্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, গত ২৯ জুলাই রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কে বেতার শিল্পী জাফর আলমকে তার মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করে একদল ডাকাত।

ওইদিন রাতে ডাকাতদল আরও কয়েকটি মোটরসাইকেল আরোহীকে সড়কে গতিরোধ করে ডাকাতি করে এবং তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় বেতার শিল্পী জাফর চকরিয়া থানায় অভিযোগ করেন।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে র‌্যাব ওই এলাকায় তদন্ত শুরু করে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা মো.তৈয়বকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় উদ্ধার করা হয়েছে চারটি এলজি বন্দুক , দুটি রাম দা, সাতটি মোবাইল, এবং তিনটি মোটরসাইকেল।

জামিলুল আরও জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল রয়েছে যারা ফাসিয়াখালী-লামা ও আলীকদম সড়ক এবং চকরিয়া বিশাল চিংড়ি ঘের এলাকায় ডাকাতি করে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে চকরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, র‌্যাবের পক্ষ থেকে এখনো (সোমবার বিকাল পর্যন্ত) কোন আসামীকে থানায় হস্তান্তর করা হয়নি।, ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় র‌্যাবের অভিযানে চারটি এলজি বন্দুক চাপাতিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় র‌্যাবের অভিযানে চারটি এলজি বন্দুক চাপাতিসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ একটি ডাকাত দলের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৫ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। রোববার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে র‌্যাব এই অভিযান চালায়। গতকাল সোমবার (৩১ জুলাই) দুপুরে কক্সবাজারে র‌্যাব- ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. জামিলুল হক। গ্রেপ্তার ডাকাতচক্রের সদস্যরা হলেন- ডাকাত দলের নেতা মো.তৈয়ব, হাবিবুর রহমান, মিজানুর রহমান ও মোশারফ হোসেন। র‍্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, গত ২৯ জুলাই রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কে বেতার শিল্পী জাফর আলমকে তার মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করে একদল ডাকাত। ওইদিন রাতে ডাকাতদল আরও কয়েকটি মোটরসাইকেল আরোহীকে সড়কে গতিরোধ করে ডাকাতি করে এবং তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বেতার শিল্পী জাফর চকরিয়া থানায় অভিযোগ করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে র‌্যাব ওই এলাকায় তদন্ত শুরু করে। সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ফাসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা মো.তৈয়বকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি এলজি বন্দুক , দুটি রাম দা, সাতটি মোবাইল, এবং তিনটি মোটরসাইকেল। জামিলুল আরও জানান, সংঘবদ্ধ একটি ডাকাত দল রয়েছে যারা ফাসিয়াখালী-লামা ও আলীকদম সড়ক এবং চকরিয়া বিশাল চিংড়ি ঘের এলাকায় ডাকাতি করে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে চকরিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, র‌্যাবের পক্ষ থেকে এখনো (সোমবার বিকাল পর্যন্ত) কোন আসামীকে থানায় হস্তান্তর করা হয়নি।, ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×