হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারে ফের পেছাল নির্বাচন, মেয়াদ বাড়ল জরুরি অবস্থার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


নেপিডো, ৩১ জুলাই – অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের প্রায় আড়াই বছর পর আরেক দফায় ছয় মাসের জন্য জরুরি অবস্থার সময় বৃদ্ধি করেছে মিয়ানমারের সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা-নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে সামরিক বাহিনী। এরপর কয়েক দফায় দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়।

দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় এখন নির্বাচনের তারিখ পিছিয়ে যাবে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ৩১ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিয়ানমারে ফের পেছাল নির্বাচন, মেয়াদ বাড়ল জরুরি অবস্থার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারে ফের পেছাল নির্বাচন, মেয়াদ বাড়ল জরুরি অবস্থার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নেপিডো, ৩১ জুলাই – অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের প্রায় আড়াই বছর পর আরেক দফায় ছয় মাসের জন্য জরুরি অবস্থার সময় বৃদ্ধি করেছে মিয়ানমারের সামরিক জান্তা। সোমবার দেশটির জান্তা-নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, দেশটিতে আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল সামরিক জান্তা সরকার। তার আগে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এমআরটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছেন।২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে সামরিক বাহিনী। এরপর কয়েক দফায় দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়। দফায় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর বিষয়ে দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ বলছে, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করায় এখন নির্বাচনের তারিখ পিছিয়ে যাবে। সূত্র: বিডি-প্রতিদিনআইএ/ ৩১ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×