হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাছ ধরে কূলে ফেরার পথে ৪ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩, ১১:১০ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরে কূলে ফেরার পথে চারটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ৪০ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকেই উত্তাল ছিল সাগর। সেই সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত চার ট্রলার মালিক হলেন— কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালি আল আমিন ঘাটের মোকতার আহমদ, একই এলাকার সাহাব উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া এবং দেলোয়ার হোসেন ভেটো।

ট্রলার মালিক মোকতার আহমদ জানান, ৪/৫ দিন আগে তার মালিকানাধীন ট্রলার সাগরে মাছ ধরতে যায়। আবহাওয়া খারাপ হলে কূলে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। তবে অন্যান্য বোটের জেলেরা দুর্ঘটনাকবলিত জেলেদের উদ্ধার করে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ট্রলার দুর্ঘটনার খবর শুনেছেন। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কুতুবদিয়া
Card Image

মাছ ধরে কূলে ফেরার পথে ৪ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাছ ধরে কূলে ফেরার পথে ৪ ট্রলারডুবি, জীবিত উদ্ধার ৪০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩, ১১:১০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরে কূলে ফেরার পথে চারটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ৪০ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকেই উত্তাল ছিল সাগর। সেই সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত চার ট্রলার মালিক হলেন— কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালি আল আমিন ঘাটের মোকতার আহমদ, একই এলাকার সাহাব উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া এবং দেলোয়ার হোসেন ভেটো। ট্রলার মালিক মোকতার আহমদ জানান, ৪/৫ দিন আগে তার মালিকানাধীন ট্রলার সাগরে মাছ ধরতে যায়। আবহাওয়া খারাপ হলে কূলে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। তবে অন্যান্য বোটের জেলেরা দুর্ঘটনাকবলিত জেলেদের উদ্ধার করে। এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ট্রলার দুর্ঘটনার খবর শুনেছেন। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×