কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। দ্বীপ উপজেলার চারটি কলেজে পাসের হার ২৮ দশমিক ১২ শতাং। এবার কোন কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করতে পারেনি কোন শিক্ষার্থী। চারটি কলেজ থেকে মোট ৯২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৫৯ জন।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুতুবদিয়া সরকারি কলেজ থেকে সবচেয়ে বেশি ১৯২ জন শিক্ষার্থী পাস করেছেন। এ কলেজে ৫৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৩৫ দশমিক ৮২ শতাংশ।
কুতুবদিয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯২ জন অংশ নিয়ে পাস করেছেন ৩৯ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২০ দশমিক ৩১ শতাংশ।
কুতুবদিয়া মহিলা কলেজ থেকে ১১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জন অংশ নিয়ে পাস করেছেন ২১ জন। পাসের হার ১৮ দশমিক ৪২ শতাংশ।
টেকনাফে আপন বোন হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
অন্যদিকে, ধুরুং আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮ দশমিক ৮৬ শতাংশ, যা চারটি কলেজের মধ্যে সর্বনিম্ন।
স্থানীয়দের মতে, শিক্ষক সংকট, নিয়মিত ক্লাস না হওয়া এবং উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতার কারণে শিক্ষার মান দিন দিন ব্যাহত হচ্ছে। যার প্রতিফলন ঘটেছে এবারের এইচএসসি পরীক্ষার এই হতাশাজনক ফলাফলে। বাড়িতে নিয়মিত পড়ালেখা না করে মোবাইলে অযথা সময় নষ্ট করার কারণে শিক্ষার্থীদের অধপতন হয়েছে বলে মনে করেন অনেক অভিভাবক।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কুতুবদিয়ায় এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ২৮.১২ শতাংশ, জিপিএ-৫ শূন্য সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। দ্বীপ উপজেলার চারটি কলেজে পাসের হার ২৮ দশমিক ১২ । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন