হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী ২০০ পরিবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২ আগস্ট ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২০০ পরিবার। ভাঙন অব্যাহত থাকলে আরো আড়াই হাজার মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে।
বুধবার দুপুরে রাজাখালী ইউপির লালজানপাড়া ও রবত আলী পয়েন্টে এ ভাঙন শুরু হয়।

স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে বহু বছর আগে লালজান পাড়া বেড়িবাঁধ তৈরি হয়। সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠে দীর্ঘদিন ধরে। টানা বষর্ণ ও পূর্ণিমার জোয়ারের পানির ধাক্কায় বেড়িবাঁধের লালজান পাড়া পয়েন্টে ২০ ফুট অংশ ভেঙে গেছে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান বলেন, টানা বৃষ্টিতে লালজান পাড়া পয়েন্টে বেড়িবাঁধ ভাঙতে শুরু করেছে। চিংড়ি ঘের, পুকুর তলিয়ে গেছে। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে আরো আড়াই হাজার মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ২০০ পরিবার পানবন্দী, তাদের খাবার ও পানির অভাব দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, দীর্ঘ দিন ধরে এ বেড়িবাঁধ সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছি৷ কিন্তু কাজ হয়নি। টানা বর্ষণে ইউপির ২ শ পরিবারের দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

পাউবোর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, এখন বেড়িবাঁধ ভাঙন স্থানে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে ভাঙন অংশ মেরামত করা হবে। এগুলো সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে অনেক আগে।

পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, দ্রুত ব্যবস্থা নিতে পাউবোকে নিদের্শ দেওয়া হয়েছে। পানি কমে গেলে জরুরি ভিত্তিতে মেরামত করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী ২০০ পরিবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দী ২০০ পরিবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২ আগস্ট ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২০০ পরিবার। ভাঙন অব্যাহত থাকলে আরো আড়াই হাজার মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার দুপুরে রাজাখালী ইউপির লালজানপাড়া ও রবত আলী পয়েন্টে এ ভাঙন শুরু হয়। স্থানীয়রা জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে বহু বছর আগে লালজান পাড়া বেড়িবাঁধ তৈরি হয়। সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠে দীর্ঘদিন ধরে। টানা বষর্ণ ও পূর্ণিমার জোয়ারের পানির ধাক্কায় বেড়িবাঁধের লালজান পাড়া পয়েন্টে ২০ ফুট অংশ ভেঙে গেছে। স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান বলেন, টানা বৃষ্টিতে লালজান পাড়া পয়েন্টে বেড়িবাঁধ ভাঙতে শুরু করেছে। চিংড়ি ঘের, পুকুর তলিয়ে গেছে। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে আরো আড়াই হাজার মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ২০০ পরিবার পানবন্দী, তাদের খাবার ও পানির অভাব দেখা দিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, দীর্ঘ দিন ধরে এ বেড়িবাঁধ সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছি৷ কিন্তু কাজ হয়নি। টানা বর্ষণে ইউপির ২ শ পরিবারের দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাউবোর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, এখন বেড়িবাঁধ ভাঙন স্থানে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে ভাঙন অংশ মেরামত করা হবে। এগুলো সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে অনেক আগে। পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, দ্রুত ব্যবস্থা নিতে পাউবোকে নিদের্শ দেওয়া হয়েছে। পানি কমে গেলে জরুরি ভিত্তিতে মেরামত করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×