হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৬ আগস্ট ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


মুন্সিগঞ্জ, ০৬ আগস্ট – মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, আমরা ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। একজন অতিরিক্ত জেলা প্রশাসক এই কমিটির আহ্বায়ক। এই কমিটি ৩ কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এই ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব।

তিনি বলেন, আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপাপ্ত) আব্দুল মতিন জানান, নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হ্যাপি আক্তার (২৮) ও তার বোন পপি আক্তার (২৬), রাকিব (১২) ও তার ভাই সাকিব (৮), মোকসেদা (৪০), সাজিবুল (৫) ও ফারিহান (১০)।

একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবেছে ট্রলারটি।

সুমন দেব বলেন, বাল্কহেডটি জব্দ করা হয়েছে। তবে, এর চালকসহ কর্মীরা সবাই পালিয়ে গেছে।

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, আমরা নিহতদের স্বজনদের সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, যাতে দাফনের ব্যবস্থা করতে পারে। পরবর্তীতে কোনো আর্থিক সহযোগিতা লাগলে সেটাও আমরা বিবেচনায় রাখবো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুন্সিগঞ্জ, ০৬ আগস্ট – মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, আমরা ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। একজন অতিরিক্ত জেলা প্রশাসক এই কমিটির আহ্বায়ক। এই কমিটি ৩ কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেবে। এই ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ শিশুসহ মোট ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব। তিনি বলেন, আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপাপ্ত) আব্দুল মতিন জানান, নিহত ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হ্যাপি আক্তার (২৮) ও তার বোন পপি আক্তার (২৬), রাকিব (১২) ও তার ভাই সাকিব (৮), মোকসেদা (৪০), সাজিবুল (৫) ও ফারিহান (১০)। একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবেছে ট্রলারটি। সুমন দেব বলেন, বাল্কহেডটি জব্দ করা হয়েছে। তবে, এর চালকসহ কর্মীরা সবাই পালিয়ে গেছে। জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, আমরা নিহতদের স্বজনদের সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, যাতে দাফনের ব্যবস্থা করতে পারে। পরবর্তীতে কোনো আর্থিক সহযোগিতা লাগলে সেটাও আমরা বিবেচনায় রাখবো। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৬ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×