হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীনে বন্যায় ২৯ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


বেইজিং, ১১ আগস্ট – চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। গত কয়েক সপ্তাহ ধরেই ওই প্রদেশে বৃষ্টি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১০ আগস্ট পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ছয়জন নিখোঁজ ছিলেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

গত মাসের শেষের দিকে রাজধানী বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে দুজন উদ্ধারকর্মী। স্থানীয় কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে এ তথ্য নিশ্চিত করে। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি হয়। এতে সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশপাশের এলাকা তলিয়ে যায়।

বেইজিং কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ মানুষ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় আগে চীনের রাজধানীতে টাইফুন ডকসুরি আঘাত হানে। কিন্তু পরবর্তী সময়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এতে দেখা দেয় বন্যা-ভূমিধস।

এছাড়া গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতিতে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চীনে বন্যায় ২৯ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীনে বন্যায় ২৯ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ আগস্ট ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১১ আগস্ট – চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়। গত কয়েক সপ্তাহ ধরেই ওই প্রদেশে বৃষ্টি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১০ আগস্ট পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন নিখোঁজ ছিলেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। গত মাসের শেষের দিকে রাজধানী বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে দুজন উদ্ধারকর্মী। স্থানীয় কর্তৃপক্ষ চলতি সপ্তাহের শুরুতে এ তথ্য নিশ্চিত করে। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি হয়। এতে সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশপাশের এলাকা তলিয়ে যায়। বেইজিং কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ মানুষ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় আগে চীনের রাজধানীতে টাইফুন ডকসুরি আঘাত হানে। কিন্তু পরবর্তী সময়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এতে দেখা দেয় বন্যা-ভূমিধস। এছাড়া গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতিতে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র: জাগো নিউজআইএ/ ১১ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×