গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় দীর্ঘদিন ধরে খুচরা ইয়াবা কারবার করে আসছিলেন জাকির আলম ও তার স্ত্রী হামিদা বেগম।
১২ আগস্ট শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কারবারি বাড়িতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বসত ঘর থেকে পালিয়ে রক্ষা পান জাকির আলম। ঘটনাস্থল থেকে ২১০ পিস ইয়াবাসহ তার স্ত্রী হামিদা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বড় ডেইল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ হামিদা বেগমকে আটক করেন। তার স্বামী জাকির আলম পালিয়ে গেছে।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
ইয়াবা কারবারি হামিদা বেগমকে মহেশখালী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে।
- কক্সবাজারে ১৪ লাখ ইয়াবা পাচারের দায়ে ৩ জনের যাবজ্জীবন
- উখিয়ায় বন্ধ স্পেশালিস্ট হাসপাতাল চালুর পথে, পরিদর্শনে ইউএনও




মন্তব্য করুন