নাজিম উদ্দিন,পেকুয়া::
বন্যাদূর্গত প্রায় চারশত পরিবারের মাঝে বিরিয়ানি খাবার তুলে দিয়েছেন আওয়ামীলীগ নেতা। কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ও কৃষকলীগের সাবেক আহবায়ক মেহের আলী নিজস্ব অর্থায়নে শনিবার দুপুরে এসব খাবার বিলি করেন।
পেকুয়া বাজারের একটি অভিজাত মার্কেটের মাঠে সারিবদ্ধভাবে এসব ত্রাণ সামগ্রী নেন দূর্গতরা।
টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পানিবন্দি হয়ে পড়ে উপজেলার দেড় লক্ষ মানুষ।
সরকারি,বেসরকারি,জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি অর্থায়নে বানবাসিদের পাশে দাঁড়িয়েছন তাঁরা। শুকনো খাবার, রান্না করা খাবারসহ নানান ধরণের ত্রাণ সামগ্রী নিয়ে পৌছে দিচ্ছেন দিনরাত সমানতালে।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
পেকুয়া উপজেলা আওয়ামীলীগ নেতা মেহের আলী বলেন,চেষ্টা করছি দূর্গত মানুষের পাশে দাঁড়াতে। মানুষ পানি ও গৃহবন্দি হয়ে দূর্বিসহ দিনপার করছে। এসময় তিনি বানবাসির পাশে থাকার জন্য সকলের কাছে অনুরোধ জানান। চকরিয়া পেকুয়া আসনের সাংসদ জাফর আলম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেমের নির্দেশনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তিনি আরো বলেন রাতে আরো তিনশত দুর্গত পরিবারকে বিরিয়ানির প্যাকেট তুলে দেওয়া হবে।




মন্তব্য করুন