হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কুতুবদিয়ায় গাঁজা সেবনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

কক্সবাজারের কুতুবদিয়ায় গাঁজা ও ইয়াবা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মতিরবাপের পাড়া সেতুর পূর্বপাশে নিস্তব্ধ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুতুবদিয়া কৈয়ারবিলের নুরুজামান হেলালীর ছেলে শামসুল জামান (২৮), বড়ঘোপ বিদ্যুৎ মার্কেট এলাকার মো শফি আলম এর ছেলে বাপ্পি (২৫), কৈয়ারবিল ইউনিয়নের শফিকুর রহমান ছেলে আকতার হোসেইন (২৬)।

আহত আকতার হোসেইন বলেন, মতিরবাপের পাড়া সেতু সংলগ্ন এলাকায় রাত ১০ টার দিকে আমরা কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় ১০ থেকে ১৫ জন লোক অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এলোপাথাড়ি মারধর শুরু করে।

আরও পড়ুন

হিমছড়িতে অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা

তিনি বলেন, হামলাকারঢদের অনেকের মুখ ঢাকা ছিল। তারমধ্যে কয়েকজন লেমশীখালী ইউনিয়নের। এ ঘটনার বিচারের দাবি জানান তিনি।

রাস্তার নির্মাণ সামগ্রী পাহারাদার মনজুর আলম জানান,গত কয়েকদিন ধরে রাত ১০ টা থেকে ১১টার দিকে ইয়াবা ও গাঁজা নিয়ে এক গ্রুপ অন্যগ্রুপের সাথে ঝগড়া করতে দেখা যায়। তবে যেদিন মারধরের ঘটনা ঘটে সেদিন আমি ডিউটিতে ছিলাম না।

এদিকে, কৈয়ারবিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দীন বলেন, বেশকয়েকদিন ধরে মতিরবাপের পাড়া সেতুর পূর্বপাশ সংলগ্ন নির্জন এলাকায় ইয়াবা/গাঁজা সেবন ও বিক্রি বেড়ে গেছে। এমনকি ইয়াবা ছিনতাই এর ঘটনাও ঘটেছে অনেকবার।

গতরাত একগ্রুপ অন্যগ্রুপকে মারধরের ঘটনার সত্যতা জানান তিনি। এসব মাদককারবারিদের আইনের আওতায় আনার দাবি জানান এ ইউপি সদস্য।

এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আরমান হোসেন জানান, এ মারধরের ঘটনাটি নিয়ে অবগত আছেন। তিনি জানান, এ ধরণের মাদক কার্যক্রমের খবর পেলে পুলিশ ব্যবস্থা নিবে।

অন্যদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র কৈয়ারবিল ইউনিয়নের অসহায় লোকদের ফাঁসাতে মামলার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ করেন। পুলিশকে বিষয়টি তদন্তের জন্য দাবি জানান তারা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কুতুবদিয়ায় গাঁজা সেবনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কুতুবদিয়ায় গাঁজা সেবনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের কুতুবদিয়ায় গাঁজা ও ইয়াবা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মতিরবাপের পাড়া সেতুর পূর্বপাশে নিস্তব্ধ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কুতুবদিয়া কৈয়ারবিলের নুরুজামান হেলালীর ছেলে শামসুল জামান (২৮), বড়ঘোপ বিদ্যুৎ মার্কেট এলাকার মো শফি আলম এর ছেলে বাপ্পি (২৫), কৈয়ারবিল ইউনিয়নের শফিকুর রহমান ছেলে আকতার হোসেইন (২৬)। আহত আকতার হোসেইন বলেন, মতিরবাপের পাড়া সেতু সংলগ্ন এলাকায় রাত ১০ টার দিকে আমরা কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় ১০ থেকে ১৫ জন লোক অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এলোপাথাড়ি মারধর শুরু করে। তিনি বলেন, হামলাকারঢদের অনেকের মুখ ঢাকা ছিল। তারমধ্যে কয়েকজন লেমশীখালী ইউনিয়নের। এ ঘটনার বিচারের দাবি জানান তিনি। রাস্তার নির্মাণ সামগ্রী পাহারাদার মনজুর আলম জানান,গত কয়েকদিন ধরে রাত ১০ টা থেকে ১১টার দিকে ইয়াবা ও গাঁজা নিয়ে এক গ্রুপ অন্যগ্রুপের সাথে ঝগড়া করতে দেখা যায়। তবে যেদিন মারধরের ঘটনা ঘটে সেদিন আমি ডিউটিতে ছিলাম না। এদিকে, কৈয়ারবিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দীন বলেন, বেশকয়েকদিন ধরে মতিরবাপের পাড়া সেতুর পূর্বপাশ সংলগ্ন নির্জন এলাকায় ইয়াবা/গাঁজা সেবন ও বিক্রি বেড়ে গেছে। এমনকি ইয়াবা ছিনতাই এর ঘটনাও ঘটেছে অনেকবার। গতরাত একগ্রুপ অন্যগ্রুপকে মারধরের ঘটনার সত্যতা জানান তিনি। এসব মাদককারবারিদের আইনের আওতায় আনার দাবি জানান এ ইউপি সদস্য। এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আরমান হোসেন জানান, এ মারধরের ঘটনাটি নিয়ে অবগত আছেন। তিনি জানান, এ ধরণের মাদক কার্যক্রমের খবর পেলে পুলিশ ব্যবস্থা নিবে। অন্যদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র কৈয়ারবিল ইউনিয়নের অসহায় লোকদের ফাঁসাতে মামলার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ করেন। পুলিশকে বিষয়টি তদন্তের জন্য দাবি জানান তারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×