হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৩ আগস্ট – বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান কোনও রাখঢাক না রেখেই খোলামেলা জীবনযাপন করতে পছন্দ করেন। সিনেপ্রেমীরা এ কথা কম-বেশি জানেন। বলিউডের নামিদামি সব পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন এসআরকে। প্রায় সিনেমাই হয়েছিল সুপারহিট।

শাহরুখের সঙ্গে যারা কাজ করেন, তারা এটাও জানে, তিনি শুটিং সেটে দেরি করে আসেন। কখনোই সঠিক সময়ে সেটে পৌঁছাতে পারেন না খান সাহেব। অবশ্য শুটিং সেরে সবার শেষেই বাসায় ফেরেন তিনি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

শুটিং সেটে দেরি করার তথ্য পুরনো হলেও এবার নতুন সামনে আনলেন শাহরুখ খান নিজেই। ‘জওয়ান’ সিনেমা মুক্তির আগেই নিজেই নিজের গোপন তথ্য ফাঁস করে আলোচনায় বলিউড বাদশাহ।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার খবরে বলা হয়, শাহরুখের নিজের হাতে লেখা চিঠি সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ছয় পাতার সেই চিঠিতে অভিনেতার ছোটবেলার গল্প উঠে এসেছে।

শাহরুখ সেই চিঠিতে লিখেছেন, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক তার। আর দারুণ নকল করার ক্ষমতা। প্রথমে হেমা মালিনীর মতো ব্যক্তিত্বকে নকল করতেন। তালিকায় একে একে যোগ দেন দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বব্বর প্রমুখ।

চিঠি থেকে আরও জানা যায়, শাহরুখের বাবার রেস্তোরাঁ ছিল। সেখানেও প্রথম সারির তারকারা আসতেন। ফলে, তাদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল কিং খানের। এবং সেটাই তার মনে গভীর প্রভাব বিস্তার করেছিল।

ধারণা করা হচ্ছে, শাহরুখের চিঠিটি সম্ভবত তার কলেজের সময়ের। তিনি তখন দিল্লির হন্সরাজ কলেজে ফাইনাল ইয়ারে পড়তেন। সেই সময় তিনি চিঠিতে নিজের ছেলেবেলার কথা জানিয়েছেন।

শাহরুখের ছেলেবেলা সম্পর্কে আরও জানা যায়, নকলের পাশাপাশি আরও একটি কাজ পারতেন তিনি। ছোট থেকেই ঊর্দুতে শায়েরি লিখতে পারতেন। সেই শায়েরি নিজে পড়ে শোনাতেন সবাইকে। তার শায়েরি, গালের টোল, মিষ্টি হাসি— তারকাদের সহজেই মন জয় করে নিত। পরিচালকেরা খুব পছন্দ করতেন তাকে। তিনিও যেন স্বপ্নের রাজ্যে বিচরণ করতেন। আর মনে মনে স্বপ্ন দেখতেন, বড় হয়ে নায়ক হবেন।

আইএ/ ১৩ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিজের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের গোপন তথ্য ফাঁস করলেন শাহরুখ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৩ আগস্ট – বলিউডের বেতাজ বাদশাহ শাহরুখ খান কোনও রাখঢাক না রেখেই খোলামেলা জীবনযাপন করতে পছন্দ করেন। সিনেপ্রেমীরা এ কথা কম-বেশি জানেন। বলিউডের নামিদামি সব পরিচালকের সিনেমায় অভিনয় করেছেন এসআরকে। প্রায় সিনেমাই হয়েছিল সুপারহিট। শাহরুখের সঙ্গে যারা কাজ করেন, তারা এটাও জানে, তিনি শুটিং সেটে দেরি করে আসেন। কখনোই সঠিক সময়ে সেটে পৌঁছাতে পারেন না খান সাহেব। অবশ্য শুটিং সেরে সবার শেষেই বাসায় ফেরেন তিনি। শুটিং সেটে দেরি করার তথ্য পুরনো হলেও এবার নতুন সামনে আনলেন শাহরুখ খান নিজেই। ‘জওয়ান’ সিনেমা মুক্তির আগেই নিজেই নিজের গোপন তথ্য ফাঁস করে আলোচনায় বলিউড বাদশাহ। ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার খবরে বলা হয়, শাহরুখের নিজের হাতে লেখা চিঠি সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ছয় পাতার সেই চিঠিতে অভিনেতার ছোটবেলার গল্প উঠে এসেছে। শাহরুখ সেই চিঠিতে লিখেছেন, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক তার। আর দারুণ নকল করার ক্ষমতা। প্রথমে হেমা মালিনীর মতো ব্যক্তিত্বকে নকল করতেন। তালিকায় একে একে যোগ দেন দেব আনন্দ, পৃথ্বীরাজ কাপুর, রাজ বব্বর প্রমুখ। চিঠি থেকে আরও জানা যায়, শাহরুখের বাবার রেস্তোরাঁ ছিল। সেখানেও প্রথম সারির তারকারা আসতেন। ফলে, তাদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল কিং খানের। এবং সেটাই তার মনে গভীর প্রভাব বিস্তার করেছিল। ধারণা করা হচ্ছে, শাহরুখের চিঠিটি সম্ভবত তার কলেজের সময়ের। তিনি তখন দিল্লির হন্সরাজ কলেজে ফাইনাল ইয়ারে পড়তেন। সেই সময় তিনি চিঠিতে নিজের ছেলেবেলার কথা জানিয়েছেন। শাহরুখের ছেলেবেলা সম্পর্কে আরও জানা যায়, নকলের পাশাপাশি আরও একটি কাজ পারতেন তিনি। ছোট থেকেই ঊর্দুতে শায়েরি লিখতে পারতেন। সেই শায়েরি নিজে পড়ে শোনাতেন সবাইকে। তার শায়েরি, গালের টোল, মিষ্টি হাসি— তারকাদের সহজেই মন জয় করে নিত। পরিচালকেরা খুব পছন্দ করতেন তাকে। তিনিও যেন স্বপ্নের রাজ্যে বিচরণ করতেন। আর মনে মনে স্বপ্ন দেখতেন, বড় হয়ে নায়ক হবেন। আইএ/ ১৩ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×