হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


মস্কো, ১৫ আগস্ট – রাশিয়ায় একটি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬ জন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গ্যাস স্টেশনে আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে আগুন লেগে তিন শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে বলে আঞ্চলিক জরুরি স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে মঙ্গলবার ভোরে জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে দাগেস্তানি রাজধানী মাখাচকালাতে হাইওয়ের রাস্তার পাশে একটি অটো মেরামতের দোকানে আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরণ ঘটিয়ে সেই আগুন কাছাকাছি একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। আর এর জেরেই হতাহতের ওই ঘটনা ঘটে।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে একটি একতলা ভবনে আগুন জ্বলতে দেখার গেছে বলে রয়টার্স টিভি জানিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে।’

রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে।

অন্যদিকে রাশিয়ান জরুরি পরিষেবার একটি বিবৃতি উদ্ধৃত করে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ৬০০ বর্গ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৫ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রাশিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৫ আগস্ট – রাশিয়ায় একটি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬ জন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গ্যাস স্টেশনে আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের একটি গ্যাস স্টেশনে আগুন লেগে তিন শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে বলে আঞ্চলিক জরুরি স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে মঙ্গলবার ভোরে জানিয়েছে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাতে দাগেস্তানি রাজধানী মাখাচকালাতে হাইওয়ের রাস্তার পাশে একটি অটো মেরামতের দোকানে আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরণ ঘটিয়ে সেই আগুন কাছাকাছি একটি গ্যাস স্টেশনে ছড়িয়ে পড়ে। আর এর জেরেই হতাহতের ওই ঘটনা ঘটে। অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে একটি একতলা ভবনে আগুন জ্বলতে দেখার গেছে বলে রয়টার্স টিভি জানিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে।’ রাশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী ভ্লাদিমির ফিসেঙ্কোর বরাত দিয়ে বার্তাসংস্থা আরআইএ জানিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দাগেস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, আহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। অন্যদিকে রাশিয়ান জরুরি পরিষেবার একটি বিবৃতি উদ্ধৃত করে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ৬০০ বর্গ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের সাড়ে তিন ঘণ্টার বেশি সময় লেগে যায়। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৫ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×