হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিনি নায়িকার সঙ্গে শাকিব খান!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৫ আগস্ট – ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির ব্যবসা বর্তমানে তুঙ্গে। সেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার নাটকের অভিনেত্রী ইধিকা পাল। ঢাকায় প্রথম সিনেমায় পা রেখেই বেশ সফল এ অভিনেত্রী।

এদিকে আরেকটি সুখবর এলো শাকিব ভক্তদের জন্য। শিগগির শুরু হতে যাচ্ছে এই অভিনেতার পরবর্তী সিনেমার কাজ। তবে এবার ভারতের অভিনেত্রী নয়, মার্কিন নায়িকার সঙ্গে দেখা যাবে সুপারস্টার শাকিবকে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে শাকিবের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিকে। হিমেল আশরাফের পরিচালনায় ছবিটি প্রযোজনা করবেন আরশাদ আদনান।

জানা গেছে, শিগগির শুরু হবে ছবিটির শুটিং। আগামী বছর রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সেভাবেই এগোচ্ছে প্রি-প্রোডাকশনের কাজ।

প্রযোজক আরশাদ আদনান জানান, ‘রাজকুমার’ ছবিতে মিষ্টি এক প্রেমের গল্প থাকছে। যেখানে গল্পের নায়ক গ্রামের ছেলে। অনেক চড়াই উতরাই পার করে আমেরিকা যাবে। সেখানে আমেরিকান এক সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে। তারপরই দুষ্টু মিষ্টি কাহিনির বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম।

‘প্রিয়তমা’র বিশাল সফলতার পর আবারও জুটি বাঁধছেন শাকিব-হিমেল-আদনান ত্রয়ী। ‘রাজকুমার’ দিয়ে আরও একবার দর্শকদের চমক উপহার দিতে চান তারা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন নির্মাতা হিমেল আশরাফ।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে বসে ‘প্রিয়তমা’ সিনেমাটি উপভোগ করেন কোর্টনি কফি। এ ছবি দেখে শাকিবের বিপরীতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এ অভিনেত্রী।

আইএ/ ১৫ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার্কিনি নায়িকার সঙ্গে শাকিব খান!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিনি নায়িকার সঙ্গে শাকিব খান!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ আগস্ট – ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির ব্যবসা বর্তমানে তুঙ্গে। সেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার নাটকের অভিনেত্রী ইধিকা পাল। ঢাকায় প্রথম সিনেমায় পা রেখেই বেশ সফল এ অভিনেত্রী। এদিকে আরেকটি সুখবর এলো শাকিব ভক্তদের জন্য। শিগগির শুরু হতে যাচ্ছে এই অভিনেতার পরবর্তী সিনেমার কাজ। তবে এবার ভারতের অভিনেত্রী নয়, মার্কিন নায়িকার সঙ্গে দেখা যাবে সুপারস্টার শাকিবকে। গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে শাকিবের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিকে। হিমেল আশরাফের পরিচালনায় ছবিটি প্রযোজনা করবেন আরশাদ আদনান। জানা গেছে, শিগগির শুরু হবে ছবিটির শুটিং। আগামী বছর রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সেভাবেই এগোচ্ছে প্রি-প্রোডাকশনের কাজ। প্রযোজক আরশাদ আদনান জানান, ‘রাজকুমার’ ছবিতে মিষ্টি এক প্রেমের গল্প থাকছে। যেখানে গল্পের নায়ক গ্রামের ছেলে। অনেক চড়াই উতরাই পার করে আমেরিকা যাবে। সেখানে আমেরিকান এক সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে। তারপরই দুষ্টু মিষ্টি কাহিনির বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম। ‘প্রিয়তমা’র বিশাল সফলতার পর আবারও জুটি বাঁধছেন শাকিব-হিমেল-আদনান ত্রয়ী। ‘রাজকুমার’ দিয়ে আরও একবার দর্শকদের চমক উপহার দিতে চান তারা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন নির্মাতা হিমেল আশরাফ। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে বসে ‘প্রিয়তমা’ সিনেমাটি উপভোগ করেন কোর্টনি কফি। এ ছবি দেখে শাকিবের বিপরীতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এ অভিনেত্রী। আইএ/ ১৫ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×