হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবা বিক্রি করতে এসে ধরা খেলেন টেকনাফের মা-ছেলে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ইয়াবা ও ইয়াবার গুঁড়াসহ স্থানীয় এক ইউপি মেম্বার ও তার দুই সহযোগীকে (মা ও ছেলে) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

সোমবার বেলা সোয়া ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সোহেল সরদার (৩২), কক্সবাজারের টেকনাফ থানার জাফরের বাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব লেদা (লামার পাড়া) গ্ৰামের আব্দুল মান্নানের সাবেক স্ত্রী হালিমা বেগম (৪০) ও তার ছেলে মোহাম্মদ ফোরকান (২২)।

পুলিশ জানায়, রোববার বিকেলে গৌরনদী এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ। এ সময় স্থানীয় ইউপি মেম্বার সোহেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি প্যাকেটের মধ্যে ৪৭টি নীল রঙের প্যাকেটে আট হাজার ৯২৬ ইয়াবা, ৩০ গ্রাম ইয়াবার গুঁড়া ও নগদ ২০ হাজার টাকাসহ তিনটি মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

হালিমা তার ছেলে ফোরকানকে নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ঢাকা হয়ে সোহেলের কাছে আসেন। এর আগেও তারা ইয়াবার একাধিক চালান গৌরনদীতে বিক্রি করে গেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ইউপি মেম্বার সোহেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। সেই মামলায় তিনি জেলও খেটেছেন। মাদক ব্যবসায়ী হালিমার নামে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তারা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইয়াবা বিক্রি করতে এসে ধরা খেলেন টেকনাফের মা-ছেলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবা বিক্রি করতে এসে ধরা খেলেন টেকনাফের মা-ছেলে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন
Print Image
বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ইয়াবা ও ইয়াবার গুঁড়াসহ স্থানীয় এক ইউপি মেম্বার ও তার দুই সহযোগীকে (মা ও ছেলে) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২০ হাজার টাকা ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সোয়া ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সোহেল সরদার (৩২), কক্সবাজারের টেকনাফ থানার জাফরের বাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব লেদা (লামার পাড়া) গ্ৰামের আব্দুল মান্নানের সাবেক স্ত্রী হালিমা বেগম (৪০) ও তার ছেলে মোহাম্মদ ফোরকান (২২)। পুলিশ জানায়, রোববার বিকেলে গৌরনদী এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ। এ সময় স্থানীয় ইউপি মেম্বার সোহেলসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি প্যাকেটের মধ্যে ৪৭টি নীল রঙের প্যাকেটে আট হাজার ৯২৬ ইয়াবা, ৩০ গ্রাম ইয়াবার গুঁড়া ও নগদ ২০ হাজার টাকাসহ তিনটি মোবাইল জব্দ করা হয়। হালিমা তার ছেলে ফোরকানকে নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ঢাকা হয়ে সোহেলের কাছে আসেন। এর আগেও তারা ইয়াবার একাধিক চালান গৌরনদীতে বিক্রি করে গেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ইউপি মেম্বার সোহেলের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। সেই মামলায় তিনি জেলও খেটেছেন। মাদক ব্যবসায়ী হালিমার নামে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তারা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×