হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গাদের পাচারের চেষ্টা, ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ আগস্ট ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন

কক্সবাজারে পাচারের সময় উদ্ধারকৃত ৩৩ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ৭ দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে কক্সবাজার বাস টার্মিনাল থেকে নারী ও শিশুসহ ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ঐ সময় জয়নাল নামে উখিয়ার বালুখালীর এক দালালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরো ৬ জন দালালকে আটক করে পুলিশ। ঐ ঘটনায় আটককৃত ৭ দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ফয়সাল নামে এক ব্যক্তির নির্দেশে রোহিঙ্গাদের পাচারের জন্য কক্সবাজার বাস টার্মিনালে নিয়ে এসেছিল দালাল ফয়সাল। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গাদের পাচারের চেষ্টা, ৭ জনের বিরুদ্ধে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গাদের পাচারের চেষ্টা, ৭ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে পাচারের সময় উদ্ধারকৃত ৩৩ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ৭ দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতে কক্সবাজার বাস টার্মিনাল থেকে নারী ও শিশুসহ ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ঐ সময় জয়নাল নামে উখিয়ার বালুখালীর এক দালালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরো ৬ জন দালালকে আটক করে পুলিশ। ঐ ঘটনায় আটককৃত ৭ দালালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এদিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ফয়সাল নামে এক ব্যক্তির নির্দেশে রোহিঙ্গাদের পাচারের জন্য কক্সবাজার বাস টার্মিনালে নিয়ে এসেছিল দালাল ফয়সাল। এ চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×