হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের বিশেষ আয়োজন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


গত ৯ই আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃষ্টিস্নাত সকালে ১১.০০ ঘটিকায় বাঙালি জাতির শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা দিক নিয়ে কয়েক শ’ দুর্লভ ছবি সম্বলিত একটি নান্দনিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড.মুনতাসীর মামুন মহোদয়।

দ্বিতীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘নজরুলের চেতনায় আলোকিত বঙ্গবন্ধু’ শীর্ষক গুরুত্বপূর্ণ একটি সেমিনার। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতার ছায়ানটের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

উল্লেখ্য সেমিনারে সম্মানিত প্রবন্ধকার সোমঋতা মল্লিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর দীর্ঘ সুলিখিত ও দুর্লভ তথ্য সম্বলিত বক্তব্য তুলে ধরেন – শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, গোটা জাতির জন্য গৌরবের বিষয় নিঃসন্দেহে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার জনাব কে এম নুর আহমদ। এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন। সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ।

তৃতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ভারত থেকে আগত ছায়ানটের সম্মানিত সভাপতি জনাব সোমঋতা মল্লিক; সহযোগিতায় সংগীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এছাড়া পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা জনাব মিশকাত উল মমতাজ, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের বিশেষ আয়োজন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের বিশেষ আয়োজন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] গত ৯ই আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃষ্টিস্নাত সকালে ১১.০০ ঘটিকায় বাঙালি জাতির শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা দিক নিয়ে কয়েক শ’ দুর্লভ ছবি সম্বলিত একটি নান্দনিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড.মুনতাসীর মামুন মহোদয়। দ্বিতীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘নজরুলের চেতনায় আলোকিত বঙ্গবন্ধু’ শীর্ষক গুরুত্বপূর্ণ একটি সেমিনার। উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কলকাতার ছায়ানটের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সোমঋতা মল্লিক। উল্লেখ্য সেমিনারে সম্মানিত প্রবন্ধকার সোমঋতা মল্লিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর দীর্ঘ সুলিখিত ও দুর্লভ তথ্য সম্বলিত বক্তব্য তুলে ধরেন – শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, গোটা জাতির জন্য গৌরবের বিষয় নিঃসন্দেহে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্টার জনাব কে এম নুর আহমদ। এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন। সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ। তৃতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ভারত থেকে আগত ছায়ানটের সম্মানিত সভাপতি জনাব সোমঋতা মল্লিক; সহযোগিতায় সংগীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা জনাব মিশকাত উল মমতাজ, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×