হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিচ্ছে, সতর্ক করলো জাতিসংঘ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন


জেরুজালেম, ২৩ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিচ্ছে। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশন আটকে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকায় সেখানকার মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্য তুলে ধরে সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত ১০ দিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনী ৫০টির বেশি উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান চালিয়েছে।

ডুজারিক বলেন, ইসরায়েলি হামলার কারণে গাজার পুষ্টি সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এক মাস আগে এখানকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। এখনো সেখানকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

জাতিসংঘ মুখপাত্র আরও জানান, হতাশাগ্রস্ত পরিবারগুলো গাজা সিটি ছেড়ে দক্ষিণের খান ইউনিস ও দেইর আল-বালাহর দিকে চলে যাচ্ছে। কিন্তু সেসব এলাকায় নতুন আশ্রয়প্রার্থীদের রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই।

তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর বারবার উচ্ছেদ নির্দেশনার কারণে আশ্রয়কেন্দ্রগুলো ইতোমধ্যেই গাদাগাদি অবস্থায় আছে। এ অবস্থায় গাজার উত্তরাঞ্চলে বসবাসরত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছানো একেবারেই অপরিহার্য হয়ে উঠেছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিচ্ছে, সতর্ক করলো জাতিসংঘ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিচ্ছে, সতর্ক করলো জাতিসংঘ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ২৩ সেপ্টেম্বর – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিচ্ছে। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশন আটকে দেওয়া হচ্ছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকায় সেখানকার মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্য তুলে ধরে সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত ১০ দিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনী ৫০টির বেশি উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান চালিয়েছে।ডুজারিক বলেন, ইসরায়েলি হামলার কারণে গাজার পুষ্টি সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এক মাস আগে এখানকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। এখনো সেখানকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।জাতিসংঘ মুখপাত্র আরও জানান, হতাশাগ্রস্ত পরিবারগুলো গাজা সিটি ছেড়ে দক্ষিণের খান ইউনিস ও দেইর আল-বালাহর দিকে চলে যাচ্ছে। কিন্তু সেসব এলাকায় নতুন আশ্রয়প্রার্থীদের রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই।তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর বারবার উচ্ছেদ নির্দেশনার কারণে আশ্রয়কেন্দ্রগুলো ইতোমধ্যেই গাদাগাদি অবস্থায় আছে। এ অবস্থায় গাজার উত্তরাঞ্চলে বসবাসরত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছানো একেবারেই অপরিহার্য হয়ে উঠেছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×