নিজস্ব প্রতিবেদক::
বিজিবির মাদকদ্রব্য চোরাচালান বিরোধী অভিযানে অভিনব কায়দায় পাচারাকালে ২২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় একজন আসামীকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) ৩৪ বিজিবির রেজুখালস্থ চেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালে এই ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদককারবারী উখিয়ার বালুখালীর মৃত আঃ মান্নানের পুত্র মোঃ সৈকত ইসলাম (২০)।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, রেজুখাল চেকপোষ্টে বিজিবির ডগ দ্বারা নিয়মিত তল্লাশীকালে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশি করে ইঞ্জিনের সাথে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এইসময় মাদকদ্রব্য চোরাচালানী কাজে ব্যবহৃত সিএনজি এবং একটি মোবাইল ফোনসহ পাচারকারী মোঃ সৈকত ইসলাম (২০)কে আটক করা হয়।
তিনি জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক আসামীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।




মন্তব্য করুন