মাগরিবের নামাজ আদায় করতে গিয়ে (চেয়ার বসে) ঢলে পড়ে মৃত্যু বরণ করেছেন হাজী মুহাম্মদ নুরুল আলম (৫১)। ইন্না-লিল্লাহ….. রাজেউন।
বুধবার (২৬ জানুয়ারী) মাগরিব নামাজরত অবস্থায় তিনি নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরন করেন।
তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম গোমাতলী চরপাড়া গ্রামের মরহুম আবদু করিম দফাদারের পুত্র এবং ঈদগাঁও বাসষ্টেশস্থ আরফাত মার্কেটের সত্বাধিকারী হাজী ফেরদাউসুল আলমের ছোট ভাই। তিনি ৩ কন্যা ও ১পুত্র সন্তানের জনক।
আগামীকাল সকাল সাড়ে ১১ টার সময় পশ্চিম গোমাতলী চরপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঈদগাঁও উপজেলা আ’লীগ আহবায়ক আবু তালেব, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ও ওয়ার্ড মেম্বার আলা উদ্দীন জনি।




মন্তব্য করুন