হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিঃশর্ত ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন

ঢাকা, ২৪ আগস্ট – সুপ্রিম কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে তিনি ক্ষমা চান।

আগামী ১২ অক্টোবর মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিনও মেয়র জাহাঙ্গীর আলমকে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

এর আগে, গত ১৭ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেন। সুপ্রিম কোর্টের চার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে তলব করা হয়। সেই সঙ্গে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন। মন্তব্যের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। তারা হলেন আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো. মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন।

সূত্র: আরটিভি নিউজ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নিঃশর্ত ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিঃশর্ত ক্ষমা চাইলেন মেয়র জাহাঙ্গীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ আগস্ট – সুপ্রিম কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে তিনি ক্ষমা চান। আগামী ১২ অক্টোবর মেয়রের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিনও মেয়র জাহাঙ্গীর আলমকে কোর্টে হাজির থাকতে বলা হয়েছে। এর আগে, গত ১৭ আগস্ট প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেন। সুপ্রিম কোর্টের চার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাকে তলব করা হয়। সেই সঙ্গে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়। উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় প্রসঙ্গে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে অশালীন মন্তব্য করেন। মন্তব্যের পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তিন সদস্যসহ চার আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। তারা হলেন আইনজীবী হারুন অর রশীদ, আইনজীবী মাহফুজুর রহমান রোমান, আইনজীবী মো. মনিরুজ্জামান রানা ও আইনজীবী শফিক রায়হান শাওন। সূত্র: আরটিভি নিউজ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×