হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আবারও মা হচ্ছেন নায়িকা শুভশ্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


কলকাতা, ২৬ আগস্ট – টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর চার মাসের অপেক্ষা ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় চুটিয়ে কাজ করে চলেছেন নায়িকা। সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’এর শ্যুটিং করেছেন তিনি। ইতিমধ্যেই এই রিয়ালিটি শোয়ের শেষ পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে। তবে এসবের মাঝে শরীরচর্চায় মন দিয়েছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী।

প্রথম সন্তান ইউভানের জন্মের সময় লকডাউন ছিল। করোনা পরিস্থিতির জন্য সব কিছুই ছিল অন্য রকম। এখন সময় বদলেছে। এখন সবটাই স্বাভাবিক। তাই এই সময়ও চুটিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, শরীরচর্চাতেও মন দিয়েছেন অভিনেত্রী। এত দিন বলিউড নায়িকাদের অন্তঃসত্ত্বাকালীন নানা রকম শরীরচর্চার ভিডিও দেখেছেন দর্শক। পিছিয়ে নেই টলিপাড়ার নায়িকাও।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

শুক্রবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল তার শরীরচর্চার এমনই ঝলক। ধূসর রঙের টি-শার্ট পরা। মুখে মেকআপের লেশমাত্র নেই। চারিদিকে ছড়িয়ে শরীরচর্চার যন্ত্রপাতি।

কয়েকদিন আগে অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী বলেছিলেন, ‌শুভশ্রী চুটিয়ে কাজ করছে। ভালো আছে। জিম করছে। ইউভান জন্মানোর সময়টা ছিল একদমই আলাদা। ডিসেম্বরের সময়টা আমরা কাজ হালকা রেখেছি। তবে ও এখনো নিজেকে কাজের মধ্যেই রাখতে চায়।

সদ্য মুক্তি পেয়েছে রাজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই সিরিজের সহ-প্রযোজক ছিলেন শুভশ্রী। তবে এই মুহূর্তে তার নতুন কোনো ছবির কথা শোনা যাচ্ছে। সূত্র বলছে ডিসেম্বরের পরই হয়তো নতুন কাজে হাত দেবেন শুভশ্রী।

আইএ/ ২৬ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আবারও মা হচ্ছেন নায়িকা শুভশ্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আবারও মা হচ্ছেন নায়িকা শুভশ্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৬ আগস্ট – টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর চার মাসের অপেক্ষা ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় চুটিয়ে কাজ করে চলেছেন নায়িকা। সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’এর শ্যুটিং করেছেন তিনি। ইতিমধ্যেই এই রিয়ালিটি শোয়ের শেষ পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে। তবে এসবের মাঝে শরীরচর্চায় মন দিয়েছেন অন্তঃসত্ত্বা শুভশ্রী। প্রথম সন্তান ইউভানের জন্মের সময় লকডাউন ছিল। করোনা পরিস্থিতির জন্য সব কিছুই ছিল অন্য রকম। এখন সময় বদলেছে। এখন সবটাই স্বাভাবিক। তাই এই সময়ও চুটিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, শরীরচর্চাতেও মন দিয়েছেন অভিনেত্রী। এত দিন বলিউড নায়িকাদের অন্তঃসত্ত্বাকালীন নানা রকম শরীরচর্চার ভিডিও দেখেছেন দর্শক। পিছিয়ে নেই টলিপাড়ার নায়িকাও। শুক্রবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল তার শরীরচর্চার এমনই ঝলক। ধূসর রঙের টি-শার্ট পরা। মুখে মেকআপের লেশমাত্র নেই। চারিদিকে ছড়িয়ে শরীরচর্চার যন্ত্রপাতি। কয়েকদিন আগে অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী বলেছিলেন, ‌শুভশ্রী চুটিয়ে কাজ করছে। ভালো আছে। জিম করছে। ইউভান জন্মানোর সময়টা ছিল একদমই আলাদা। ডিসেম্বরের সময়টা আমরা কাজ হালকা রেখেছি। তবে ও এখনো নিজেকে কাজের মধ্যেই রাখতে চায়। সদ্য মুক্তি পেয়েছে রাজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। এই সিরিজের সহ-প্রযোজক ছিলেন শুভশ্রী। তবে এই মুহূর্তে তার নতুন কোনো ছবির কথা শোনা যাচ্ছে। সূত্র বলছে ডিসেম্বরের পরই হয়তো নতুন কাজে হাত দেবেন শুভশ্রী। আইএ/ ২৬ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×