হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ-এর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ২৮ আগস্ট ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন

সবাই যদি হই একজোট, বাল্য বিবাহ হবে প্রতিরোধ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও সচেতনতা মুলক নাটিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) হলদিয়া পালং কমিউনিটির আয়োজনে মরিচ্যা পালংয়ের ৭১ কনভেনশন হল সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন , উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন শর্মা রনি , উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমেদ, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শাহীনা আক্তার, উখিয়া শীল কল্যাণ সমিতির সভাপতি অজিত শর্মা নিতাই, অনিল বড়ুয়া রাহমত উল্লাহ , অজিত শর্মা ২, সুমন শর্মা।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফ এইচ এসোসিয়েশনের কমিউনিটি টিম লিডার ইউছুপ আলী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস মুক্তা।

সেমিনারে বক্তারা বলেন , বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দারিদ্রতা, অভাব অনটন কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে। এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন নাট্য থিয়েটারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক নাটক ময়নার মা’র স্বপ্ন পরিবেশন করা হয়।

এ সময় জনপ্রতিনিধ,সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজপতি, ভান্তে , কাজী, ঠাকুর সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ জানান, ২০১৭ সাল থেকে জয়েন্টে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার রত্না পালং ও হলদিয়া পালং ইউনিয়নে কম্প্রিহেনসিভ ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম ( সিএফসিটি) আওতায় স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচি সহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ কাজ করে যাচ্ছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ-এর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ-এর উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন
Print Image
সবাই যদি হই একজোট, বাল্য বিবাহ হবে প্রতিরোধ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও সচেতনতা মুলক নাটিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন) হলদিয়া পালং কমিউনিটির আয়োজনে মরিচ্যা পালংয়ের ৭১ কনভেনশন হল সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ। এ সময় বক্তব্য রাখেন , উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন শর্মা রনি , উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমেদ, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শাহীনা আক্তার, উখিয়া শীল কল্যাণ সমিতির সভাপতি অজিত শর্মা নিতাই, অনিল বড়ুয়া রাহমত উল্লাহ , অজিত শর্মা ২, সুমন শর্মা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফ এইচ এসোসিয়েশনের কমিউনিটি টিম লিডার ইউছুপ আলী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস মুক্তা। সেমিনারে বক্তারা বলেন , বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। দারিদ্রতা, অভাব অনটন কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিবাহের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে। এতে করে মাতৃ মৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন নাট্য থিয়েটারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক নাটক ময়নার মা'র স্বপ্ন পরিবেশন করা হয়। এ সময় জনপ্রতিনিধ,সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিক, সমাজপতি, ভান্তে , কাজী, ঠাকুর সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ জানান, ২০১৭ সাল থেকে জয়েন্টে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার রত্না পালং ও হলদিয়া পালং ইউনিয়নে কম্প্রিহেনসিভ ফ্যামিলি এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম ( সিএফসিটি) আওতায় স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচি সহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফ এইচ কাজ করে যাচ্ছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×