হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু সেপ্টেম্বরে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩১ আগস্ট – ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় বুধবার দিবাগত রাতে । এতে ২৬ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। জানা যায়, মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এজন্য দ্রুত ভাইভা বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে অবসরে যাবেন এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান। চেয়ারম্যানের অবসরের পূর্বেই ১৭তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে চায় সংস্থাটি। এজন্য দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

ওই সূত্র আরও জানায়, মৌখিক পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে ৬ থেকে ৮টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে একজন করে বিশেষজ্ঞ থাকবেন। এই বিশেষজ্ঞ চুড়ান্ত করণ শেষে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (অতিরিক্ত দায়িত্ব, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এস এম মাসুদূর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে ১৭তম নিবন্ধনের সকল কার্যক্রম শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করতে পারব।

সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের ভাইভা বোর্ড গঠন করতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এই কাজগুলো শেষে মৌখিক পরীক্ষা শুরু করা হবে। আশা করছি সেপ্টেম্বর থেকেই মৌখিক পরীক্ষা শুরু করতে পারব।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। সে বছর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির থাবায় তা সম্ভব হয়নি। পরে ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ আগস্ট ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু সেপ্টেম্বরে first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু সেপ্টেম্বরে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু সেপ্টেম্বরে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩১ আগস্ট – ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় বুধবার দিবাগত রাতে । এতে ২৬ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। জানা যায়, মৌখিক পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে শুরুর পরিকল্পনা করা হয়েছে। এজন্য দ্রুত ভাইভা বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে অবসরে যাবেন এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান। চেয়ারম্যানের অবসরের পূর্বেই ১৭তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে চায় সংস্থাটি। এজন্য দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হয়েছে। ওই সূত্র আরও জানায়, মৌখিক পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে ৬ থেকে ৮টি বোর্ডের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বোর্ডে একজন করে বিশেষজ্ঞ থাকবেন। এই বিশেষজ্ঞ চুড়ান্ত করণ শেষে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (অতিরিক্ত দায়িত্ব, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এস এম মাসুদূর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে ১৭তম নিবন্ধনের সকল কার্যক্রম শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করতে পারব। সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষা শুরুর বিষয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের ভাইভা বোর্ড গঠন করতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এই কাজগুলো শেষে মৌখিক পরীক্ষা শুরু করা হবে। আশা করছি সেপ্টেম্বর থেকেই মৌখিক পরীক্ষা শুরু করতে পারব। ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। সে বছর প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও করোনা মহামারির থাবায় তা সম্ভব হয়নি। পরে ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিতে ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ৩১ আগস্ট ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু সেপ্টেম্বরে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×