হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল আরব আমিরাত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


আবুধাবি, ৩১ আগস্ট – সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে অনেক প্রতিষ্ঠানে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, ক্রমাগত সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। কর্মশালাসহ বিভিন্নভাবে সামাজিক মাধ্যম ব্যবহার সম্পর্কে নির্দেশিকাও দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দুবাইয়ের কিছু বেসরকারি স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে নিষেধ করেছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জীবনের একটি অংশ হয়ে গেছে। আমরা এর অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানাই। এ ধরনের প্ল্যাটফর্মের অপব্যবহার স্কুলের নিয়মনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এমনকি মাঝেমধ্যে ফৌজদারি অপরাধের শামিল হয়ে যাচ্ছে।’

জেইএমএস আল খালিজ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাদির আবু-সামাত বলেন, ‘আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সব নির্দেশিকা শেয়ার করি। এটিও গুরুত্বপূর্ণ যে স্কুলসংশ্লিষ্ট সবাই সামাজিক মাধ্যমের অপব্যবহার নিয়ে সম্পূর্ণরূপে সচেতন। স্কুলে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয় না। স্কুল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ।’

স্কুলে থাকাকালীন সময় সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অনুমতি নেওয়ার বিধান রেখেছে অনেক প্রতিষ্ঠান।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩১ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল আরব আমিরাত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল আরব আমিরাত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ৩১ আগস্ট – সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে অনেক প্রতিষ্ঠানে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, ক্রমাগত সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। কর্মশালাসহ বিভিন্নভাবে সামাজিক মাধ্যম ব্যবহার সম্পর্কে নির্দেশিকাও দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, দুবাইয়ের কিছু বেসরকারি স্কুল শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে নিষেধ করেছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের জীবনের একটি অংশ হয়ে গেছে। আমরা এর অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানাই। এ ধরনের প্ল্যাটফর্মের অপব্যবহার স্কুলের নিয়মনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এমনকি মাঝেমধ্যে ফৌজদারি অপরাধের শামিল হয়ে যাচ্ছে।’ জেইএমএস আল খালিজ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাদির আবু-সামাত বলেন, ‘আমরা অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সব নির্দেশিকা শেয়ার করি। এটিও গুরুত্বপূর্ণ যে স্কুলসংশ্লিষ্ট সবাই সামাজিক মাধ্যমের অপব্যবহার নিয়ে সম্পূর্ণরূপে সচেতন। স্কুলে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার করতে দেওয়া হয় না। স্কুল চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ।’ স্কুলে থাকাকালীন সময় সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য অনুমতি নেওয়ার বিধান রেখেছে অনেক প্রতিষ্ঠান। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ৩১ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×