হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে সেতুর রেলিং থেকে খালের পানিতে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় সেতুর রেলিং থেকে পড়ে কামরুজ্জামান কাইয়ুম (২৫) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হোয়াইক্যং বাজারপাড়ার বাসিন্দা আবদুল হক ওরফে বোবার ছেলে ও হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণে পাশের খালের সেতুতে এই ঘটনা ঘটে।

আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাজারের দক্ষিণ পাশের খালের ওপর সেতুর রেলিং বসে দুই-তিনজন আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ কামরুজ্জামান কাইয়ুম সেতুর নিচে পানিতে পড়ে যান। তাৎক্ষণিক টর্চলাইট দিয়ে সেতুর নিচে খোঁজাখুঁজি করলেও অতিরিক্ত জোয়ার ও স্রোতের কারণে তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজন দুই থেকে তিন ঘণ্টা ধরে তল্লাশি করে সেতুর নিচ থেকে কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করেন। পরে থানা-পুলিশকে অবহিত করে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সাঁতার না জানার কারণে তাঁর মৃত্যু হয়েছে। খালের পানি গভীর হওয়ায় কামরুজ্জামান উঠে আসতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। সুত্র: প্রথম আলো

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে সেতুর রেলিং থেকে খালের পানিতে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে সেতুর রেলিং থেকে খালের পানিতে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় সেতুর রেলিং থেকে পড়ে কামরুজ্জামান কাইয়ুম (২৫) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হোয়াইক্যং বাজারপাড়ার বাসিন্দা আবদুল হক ওরফে বোবার ছেলে ও হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণে পাশের খালের সেতুতে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাজারের দক্ষিণ পাশের খালের ওপর সেতুর রেলিং বসে দুই-তিনজন আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ কামরুজ্জামান কাইয়ুম সেতুর নিচে পানিতে পড়ে যান। তাৎক্ষণিক টর্চলাইট দিয়ে সেতুর নিচে খোঁজাখুঁজি করলেও অতিরিক্ত জোয়ার ও স্রোতের কারণে তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজন দুই থেকে তিন ঘণ্টা ধরে তল্লাশি করে সেতুর নিচ থেকে কামরুজ্জামানের মরদেহ উদ্ধার করেন। পরে থানা-পুলিশকে অবহিত করে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সাঁতার না জানার কারণে তাঁর মৃত্যু হয়েছে। খালের পানি গভীর হওয়ায় কামরুজ্জামান উঠে আসতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। সুত্র: প্রথম আলো

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×