হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অর্থ নেই, দেউলিয়া হয়ে গেল যুক্তরাজ্যের বার্মিংহাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


লন্ডন, ০৮ সেপ্টেম্বর – দেউলিয়া হয়ে গেছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম। বার্ষিক বাজেট ঘাটতির কারণে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্মিংহাম সিটি কাউন্সিল। তাতে বলা হয়, কাউন্সিলে ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থ না থাকায় এখন কেবল শহরের অতি গুরুত্বপূর্ণ সেবাগুলোয় নজর দেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিরোধী দল লেবার পার্টির নিয়ন্ত্রণাধীন বার্মিংহাম সিটি কাউন্সিল শুধু যুক্তরাজ্যে নয়, ইউরোপের অন্যতম বৃহৎ কাউন্সিল। যার শতাধিক কাউন্সিলর রয়েছেন। তারা ১০ লাখেরও বেশি মানুষকে সেবা দেন। কিন্তু বছরের পর বছর ধরে সরকারের কাছ থেকে পর্যাপ্ত বাজেট পাচ্ছে না বার্মিংহাম কাউন্সিল।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

গত মঙ্গলবার এক বিবৃতিতে শহর কর্তৃপক্ষ জানায়, তারা আর শহরের ব্যয় পরিচালনা করতে পারছে না। এ কারণে লোকাল গভর্নমেন্ট ফিনান্স অ্যাক্ট ১৯৮৮ এর অধীনে শহরে ১১৪ ধারা জারি করা হয়েছে।

লেবার পার্টির কাউন্সিলর বলেন, গুরুত্বপূর্ণ সেবাগুলো দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়া এই মূহুর্তে কাউন্সিলের হাতে অতিরিক্ত কোনো অর্থ নেই। এমনকি, বেতন দেওয়ার মতো তহবিলও নেই। এছাড়া বাজেটে ৮ লাখ ৭০ হাজার কোটি পাউন্ড ঘাটতি রয়েছে।

২০১২ সালে দেশটির সুপ্রিম কোর্ট নারী কর্মীদের ‘সমবেতন’ পরিশোধের পক্ষে রায় দেন। মূল ঘটনা হলো, বার্মিংহাম সিটি কাউন্সিলে যেসব কর্মী কাজ করতেন তাদের মধ্যে পুরুষদের বোনাস দেওয়া হলেও, নারীদের দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে নারীরা আদালতের দারস্থ হলে তাদের পক্ষে রায় দেওয়া হয়।

বার্মিংহাম কাউন্সিল গত জুনে বলেছিল, আদালত নির্দেশ দেওয়ার পর গত এক যুগে নারী কর্মীদের ১০০ কোটি ১০ লাখ বিলিয়ন পাউন্ড পরিশোধ করা হয়েছে। তবে এখনো অনেক অর্থ বাকি রয়ে গেছে। ওই সময় কাউন্সিল জানিয়েছিল, তারা এই অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। কিন্তু এসব অর্থ পরিশোধে তারা সর্বোচ্চ চেষ্টা করছে।

যুক্তরাজ্যের স্থানীয় সরকার বা সিটি কাউন্সিলগুলো মূলত কেন্দ্রীয় সরকারের অর্থায়ন, পার্কিং সার্ভিস ও ট্যাক্স থেকে অর্থ আয় করে থাকে। তবে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তর জানিয়েছে, স্থানীয় যেসব কাউন্সিল আছেন তাদের নিজেদের বাজেট নিজেদেরই যোগাতে হবে। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এ অর্থবছরে কাউন্সিলদের বাড়তি ৫৫ কোটি ১০ লাখ পাউন্ড দেওয়া হচ্ছে।

তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, বার্মিংহাম সিটি কাউন্সিলকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হবে না। কারণ সিটি কাউন্সিলের কর্মকর্তারা কাউন্সিলের ফান্ড নিয়ে এদিক-ওদিক করেছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অর্থ নেই, দেউলিয়া হয়ে গেল যুক্তরাজ্যের বার্মিংহাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অর্থ নেই, দেউলিয়া হয়ে গেল যুক্তরাজ্যের বার্মিংহাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ০৮ সেপ্টেম্বর – দেউলিয়া হয়ে গেছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম। বার্ষিক বাজেট ঘাটতির কারণে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বার্মিংহাম সিটি কাউন্সিল। তাতে বলা হয়, কাউন্সিলে ব্যয় করার মতো পর্যাপ্ত অর্থ না থাকায় এখন কেবল শহরের অতি গুরুত্বপূর্ণ সেবাগুলোয় নজর দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বিরোধী দল লেবার পার্টির নিয়ন্ত্রণাধীন বার্মিংহাম সিটি কাউন্সিল শুধু যুক্তরাজ্যে নয়, ইউরোপের অন্যতম বৃহৎ কাউন্সিল। যার শতাধিক কাউন্সিলর রয়েছেন। তারা ১০ লাখেরও বেশি মানুষকে সেবা দেন। কিন্তু বছরের পর বছর ধরে সরকারের কাছ থেকে পর্যাপ্ত বাজেট পাচ্ছে না বার্মিংহাম কাউন্সিল। গত মঙ্গলবার এক বিবৃতিতে শহর কর্তৃপক্ষ জানায়, তারা আর শহরের ব্যয় পরিচালনা করতে পারছে না। এ কারণে লোকাল গভর্নমেন্ট ফিনান্স অ্যাক্ট ১৯৮৮ এর অধীনে শহরে ১১৪ ধারা জারি করা হয়েছে। লেবার পার্টির কাউন্সিলর বলেন, গুরুত্বপূর্ণ সেবাগুলো দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়া এই মূহুর্তে কাউন্সিলের হাতে অতিরিক্ত কোনো অর্থ নেই। এমনকি, বেতন দেওয়ার মতো তহবিলও নেই। এছাড়া বাজেটে ৮ লাখ ৭০ হাজার কোটি পাউন্ড ঘাটতি রয়েছে। ২০১২ সালে দেশটির সুপ্রিম কোর্ট নারী কর্মীদের ‘সমবেতন’ পরিশোধের পক্ষে রায় দেন। মূল ঘটনা হলো, বার্মিংহাম সিটি কাউন্সিলে যেসব কর্মী কাজ করতেন তাদের মধ্যে পুরুষদের বোনাস দেওয়া হলেও, নারীদের দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে নারীরা আদালতের দারস্থ হলে তাদের পক্ষে রায় দেওয়া হয়। বার্মিংহাম কাউন্সিল গত জুনে বলেছিল, আদালত নির্দেশ দেওয়ার পর গত এক যুগে নারী কর্মীদের ১০০ কোটি ১০ লাখ বিলিয়ন পাউন্ড পরিশোধ করা হয়েছে। তবে এখনো অনেক অর্থ বাকি রয়ে গেছে। ওই সময় কাউন্সিল জানিয়েছিল, তারা এই অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। কিন্তু এসব অর্থ পরিশোধে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। যুক্তরাজ্যের স্থানীয় সরকার বা সিটি কাউন্সিলগুলো মূলত কেন্দ্রীয় সরকারের অর্থায়ন, পার্কিং সার্ভিস ও ট্যাক্স থেকে অর্থ আয় করে থাকে। তবে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তর জানিয়েছে, স্থানীয় যেসব কাউন্সিল আছেন তাদের নিজেদের বাজেট নিজেদেরই যোগাতে হবে। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, এ অর্থবছরে কাউন্সিলদের বাড়তি ৫৫ কোটি ১০ লাখ পাউন্ড দেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, বার্মিংহাম সিটি কাউন্সিলকে কোনো আর্থিক সহায়তা দেওয়া হবে না। কারণ সিটি কাউন্সিলের কর্মকর্তারা কাউন্সিলের ফান্ড নিয়ে এদিক-ওদিক করেছেন। সূত্র: জাগো নিউজআইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×