হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৯ সেপ্টেম্বর – বলিউড বাদশা শাহরুখ খানের কোনো রেকর্ডই স্থায়ী নয়। রেকর্ড ভাঙার জন্যই। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জাওয়ান’। শুরু থেকেই এই সিনেমা নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনার কমতি ছিল না। তার প্রভাব দেখা গেছে বক্স অফিসেও। গড়েছে নতুন নতুন রেকর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। প্রথম দিনই ভারত থেকে এই সিনেমা আয় করেছে প্রায় ৭৫ কোটি রুপি। যা শুধু প্রথম দিন নয়, যে কোনো দিনের সর্বোচ্চ আয়। এর আগে মুক্তির দ্বিতীয় দিন পাঠান আয় করেছিল ৭০ কোটি রুপি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার শুধু হিন্দি ভার্সনের আয় ৬৫ কোটি রুপি। যা হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে ৫৭ কোটি রুপি আয় করে এই রেকর্ড গড়েছিলেন শাহরুখ নিজেই। এবার নতুন করে ইতিহাস লিখলেন তিনি। এতেই ক্ষান্ত হননি শাহরুখ। গড়েছেন বিশ্বজুড়ে হিন্দি সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়ের রেকর্ডও।

প্রথম দিন বিশ্বজুড়ে জাওয়ান-এর আয় ১৫০ কোটি রুপির বেশি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০০ কোটি টাকা। তবে প্রথম দিনের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় জাওয়ান চতুর্থ। তালিকার প্রথম তিনটি হলো প্যান ইন্ডিয়ান সিনেমা ‘আরআরআর’, ‘বাহুবলি ২’, ‘কেজিএফ ২’। সিনেমাগুলোর প্রথম দিনের আয় যথাক্রমে প্রায় ২২৩ কোটি, ২১৪ কোটি, ১৬৪ কোটি রুপি।

দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’। শাহরুখ ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন, নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৯ সেপ্টেম্বর – বলিউড বাদশা শাহরুখ খানের কোনো রেকর্ডই স্থায়ী নয়। রেকর্ড ভাঙার জন্যই। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জাওয়ান’। শুরু থেকেই এই সিনেমা নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনার কমতি ছিল না। তার প্রভাব দেখা গেছে বক্স অফিসেও। গড়েছে নতুন নতুন রেকর্ড। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। প্রথম দিনই ভারত থেকে এই সিনেমা আয় করেছে প্রায় ৭৫ কোটি রুপি। যা শুধু প্রথম দিন নয়, যে কোনো দিনের সর্বোচ্চ আয়। এর আগে মুক্তির দ্বিতীয় দিন পাঠান আয় করেছিল ৭০ কোটি রুপি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার শুধু হিন্দি ভার্সনের আয় ৬৫ কোটি রুপি। যা হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড। বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে ৫৭ কোটি রুপি আয় করে এই রেকর্ড গড়েছিলেন শাহরুখ নিজেই। এবার নতুন করে ইতিহাস লিখলেন তিনি। এতেই ক্ষান্ত হননি শাহরুখ। গড়েছেন বিশ্বজুড়ে হিন্দি সিনেমার ইতিহাসের সর্বোচ্চ আয়ের রেকর্ডও। প্রথম দিন বিশ্বজুড়ে জাওয়ান-এর আয় ১৫০ কোটি রুপির বেশি। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০০ কোটি টাকা। তবে প্রথম দিনের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় জাওয়ান চতুর্থ। তালিকার প্রথম তিনটি হলো প্যান ইন্ডিয়ান সিনেমা ‘আরআরআর’, ‘বাহুবলি ২’, ‘কেজিএফ ২’। সিনেমাগুলোর প্রথম দিনের আয় যথাক্রমে প্রায় ২২৩ কোটি, ২১৪ কোটি, ১৬৪ কোটি রুপি। দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’। শাহরুখ ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন, নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×