হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন না সাকিব!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ১০ সেপ্টেম্বর – এশিয়া কাপ শেষ হওয়ার পর বিশ্রাম মিলবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ১৯ সেপ্টেম্বর চলে আসবে নিউজিল্যান্ড। ২১, ২৩ আর ২৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা মুখোমুখি হবে কিউইদের।

ওই সিরিজ শুরুর দিন দশেক আগে হঠাৎ গুঞ্জন, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। আজ (রোববার) সন্ধ্যার পর এমন গুঞ্জন উঠেছে ক্রিকেটপাড়ায়, সাকিব নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে বিশ্রাম চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সাকিব কি সত্যিই ব্ল্যাক ক্যাটসদের বিপক্ষে সিরিজে বিশ্রামের আবেদন করেছেন? বিসিবির একাধিক শীর্ষ কর্তার সঙ্গে কথা বলে মেলেনি এর সদুত্তর।

জাতীয় দল পরিচালনা ও পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ প্রশ্ন রাখা হলে তিনি মুঠোফোনে কলম্বো থেকে জাগো নিউজকে জানান, ‘সাকিব কেন, এখন পর্যন্ত কেউই ওই ছুটির আবেদন করেনি। আমরাও কাউকে ছুটি দেইনি।’

তবে কি নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ছুটি চেয়ে আবেদনের খবর ভিত্তিহীন? জালাল ইউনুসের জবাব, ‘যেহেতু সামনে বিশ্বকাপের ধকল। তাই আমরা মানে বিসিবি কজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছি।’

ফলে এতটুকু নিশ্চিত, এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে। যাদের বিশ্রাম দেওয়া হবে, সেই তালিকায় কি সাকিব থাকবেন? জালাল ইউনুস বলেন, ‘সেটা ঠিক হয়নি। তবে কয়েকজনকে খেলানো হবে না, এটা নিশ্চিত।’

বোর্ড সংশ্লিষ্ট সূত্র অবশ্য জানাচ্ছে, এ বিশ্রাম দেওয়া ক্রিকেটারের তালিকায় সাকিবের নাম থাকার জোর সম্ভাবনা আছে। সাথে তাসকিন আহমেদসহ একাধিক পেসারকেও বিশ্রামে রাখার চিন্তা চলছে। কিউইদের বিপক্ষে দলে তরুণ পেসার তানজিম সাকিবকে দেখা যেতে পারে, সূত্র এমনটাই জানিয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন না সাকিব!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন না সাকিব!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ সেপ্টেম্বর – এশিয়া কাপ শেষ হওয়ার পর বিশ্রাম মিলবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ১৯ সেপ্টেম্বর চলে আসবে নিউজিল্যান্ড। ২১, ২৩ আর ২৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা মুখোমুখি হবে কিউইদের। ওই সিরিজ শুরুর দিন দশেক আগে হঠাৎ গুঞ্জন, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। আজ (রোববার) সন্ধ্যার পর এমন গুঞ্জন উঠেছে ক্রিকেটপাড়ায়, সাকিব নাকি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে বিশ্রাম চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছেন। সাকিব কি সত্যিই ব্ল্যাক ক্যাটসদের বিপক্ষে সিরিজে বিশ্রামের আবেদন করেছেন? বিসিবির একাধিক শীর্ষ কর্তার সঙ্গে কথা বলে মেলেনি এর সদুত্তর। জাতীয় দল পরিচালনা ও পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে এ প্রশ্ন রাখা হলে তিনি মুঠোফোনে কলম্বো থেকে জাগো নিউজকে জানান, ‘সাকিব কেন, এখন পর্যন্ত কেউই ওই ছুটির আবেদন করেনি। আমরাও কাউকে ছুটি দেইনি।’ তবে কি নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ছুটি চেয়ে আবেদনের খবর ভিত্তিহীন? জালাল ইউনুসের জবাব, ‘যেহেতু সামনে বিশ্বকাপের ধকল। তাই আমরা মানে বিসিবি কজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছি।’ ফলে এতটুকু নিশ্চিত, এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কয়েকজনকে বিশ্রাম দেওয়া হবে। যাদের বিশ্রাম দেওয়া হবে, সেই তালিকায় কি সাকিব থাকবেন? জালাল ইউনুস বলেন, ‘সেটা ঠিক হয়নি। তবে কয়েকজনকে খেলানো হবে না, এটা নিশ্চিত।’ বোর্ড সংশ্লিষ্ট সূত্র অবশ্য জানাচ্ছে, এ বিশ্রাম দেওয়া ক্রিকেটারের তালিকায় সাকিবের নাম থাকার জোর সম্ভাবনা আছে। সাথে তাসকিন আহমেদসহ একাধিক পেসারকেও বিশ্রামে রাখার চিন্তা চলছে। কিউইদের বিপক্ষে দলে তরুণ পেসার তানজিম সাকিবকে দেখা যেতে পারে, সূত্র এমনটাই জানিয়েছে। সূত্র: জাগো নিউজআইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×