হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহপরীরদ্বীপে বিজিবি’র অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ::

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কাঠের নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,রবিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ দিকে জালিয়াপাড়া স্কুলের নিকটবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল মায়ানমার থেকে দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৩০০ মিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়া স্কুলের নিকটবর্তী কেওড়া বাগানের দিকে আসতে দেখে। উক্ত সময় টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত চোরাকারবারীরা নাফ নদীতে একটি প্লাস্টিকের ব্যাগসহ লাফ দেয়। বিজিবি টহলদলের সদস্য চোরাকারবারীদের পিছু ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগটি ফেলে ডুব সাঁতার দিয়ে শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভিতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

তিনি আরো জানান, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।

মালিকবিহীন ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শাহপরীরদ্বীপে বিজিবি’র অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহপরীরদ্বীপে বিজিবি’র অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ:: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কাঠের নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,রবিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ দিকে জালিয়াপাড়া স্কুলের নিকটবর্তী এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর বিজিবি টহলদল মায়ানমার থেকে দুইজন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৩০০ মিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়া স্কুলের নিকটবর্তী কেওড়া বাগানের দিকে আসতে দেখে। উক্ত সময় টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত চোরাকারবারীরা নাফ নদীতে একটি প্লাস্টিকের ব্যাগসহ লাফ দেয়। বিজিবি টহলদলের সদস্য চোরাকারবারীদের পিছু ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগটি ফেলে ডুব সাঁতার দিয়ে শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে ব্যাগের ভিতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত কাঠের নৌকাটিও জব্দ করা হয়। তিনি আরো জানান, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। মালিকবিহীন ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×