হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, চালক নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


গাজীপুর, ১২ সেপ্টেম্বর – গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় গার্মেন্টসকর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক-নলজুরা সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত মফিজুলের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া পশ্চিম পাড়ায় গ্রামে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

আহতরা হলেন- একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মারুফ এবং সজীব।

প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রিন স্মার্ট কারখানার শ্রমিকদের নিয়ে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল চালক মফিজুল এবং তার দুই সহযোগী মারুফ ও সজিব। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে নিহত হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক (নলজুরা ব্রিজ) এলাকায় গার্মেন্টসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের চালক মফিজুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের আরও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শ্রীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, চালক নিহত first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শ্রীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, চালক নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, চালক নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ১২ সেপ্টেম্বর – গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় গার্মেন্টসকর্মীদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক-নলজুরা সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত মফিজুলের বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া পশ্চিম পাড়ায় গ্রামে। আহতরা হলেন- একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মারুফ এবং সজীব। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রিন স্মার্ট কারখানার শ্রমিকদের নিয়ে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল চালক মফিজুল এবং তার দুই সহযোগী মারুফ ও সজিব। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে নিহত হয়। এ ব্যাপারে শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে সোহাদিয়া পাঠানটেক (নলজুরা ব্রিজ) এলাকায় গার্মেন্টসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের চালক মফিজুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের আরও দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র: বাংলাদেশ জার্নাল আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::শ্রীপুরে গার্মেন্টসকর্মী নিয়ে বাস খাদে, চালক নিহত first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×