হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জওয়ান’ দেখে টিকিটের টাকা ফেরত চাইলেন দম্পতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১৩ সেপ্টেম্বর – বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলছে ‘জওয়ান’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে অনুরাগীদের ব্যাপক উন্মাদনা ছিল। কারণ, সিনেমাটি শাহরুখ খানের। মুক্তির পরে সেই উন্মাদনার প্রমাণ মিলেছে বক্স অফিস ব্যবসার পরিসংখ্যানে। শাহরুখের এই সিনেমা বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়কারী হিসেবে শীর্ষে উঠে এসেছে। কারণ, মুক্তির দিনেই দেশে (ভারতে) ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল শাহরুখের সিনেমা। বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে প্রথম দিন সেই অঙ্ক দাঁড়িয়েছিল ১২৫ কোটিতে। পঞ্চম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ৫৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’।

এদিকে বিশ্ব যখন জওয়ানে মেতেছে তখন ইংল্যান্ডে ঘটেছে উল্টো ঘটনা। সেখানকার একটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে বিরক্ত প্রকাশ করে টিকিটের দাম ফেরত চেয়েছেন এক দম্পতি। এ নিয়ে তারা সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিওতে ওই দম্পতি বলেন, আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখতে গিয়েছিলাম। কিন্তু ওই প্রেক্ষাগৃহে ক্লাইম্যাক্সের অংশ থেকে সিনেমার প্রদর্শন শুরু হয়েছিল। ফলে, মোট সময়ের অর্ধেকের মধ্যেই সিনেমা শেষ।

পরে জানা যায়, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ভুলবশত প্রথম ভাগের জায়গায় সিনেমার দ্বিতীয় ভাগ থেকে প্রদর্শন শুরু করে। এই ভুলের মাশুল দিতে হয় দর্শককে। সিনেমা ভালোভাবে দেখতে না পারায় অসন্তুষ্ট তারা। এমনকি রেগে টিকিটের দামও ফেরত দেওয়ার দাবি করেছেন।

৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। শাহরুখ খান এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাকে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ।

আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

জওয়ান’ দেখে টিকিটের টাকা ফেরত চাইলেন দম্পতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জওয়ান’ দেখে টিকিটের টাকা ফেরত চাইলেন দম্পতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৩ সেপ্টেম্বর – বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলছে ‘জওয়ান’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে অনুরাগীদের ব্যাপক উন্মাদনা ছিল। কারণ, সিনেমাটি শাহরুখ খানের। মুক্তির পরে সেই উন্মাদনার প্রমাণ মিলেছে বক্স অফিস ব্যবসার পরিসংখ্যানে। শাহরুখের এই সিনেমা বলিউডের ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটি আয়কারী হিসেবে শীর্ষে উঠে এসেছে। কারণ, মুক্তির দিনেই দেশে (ভারতে) ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল শাহরুখের সিনেমা। বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে প্রথম দিন সেই অঙ্ক দাঁড়িয়েছিল ১২৫ কোটিতে। পঞ্চম দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ৫৭৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’। এদিকে বিশ্ব যখন জওয়ানে মেতেছে তখন ইংল্যান্ডে ঘটেছে উল্টো ঘটনা। সেখানকার একটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে বিরক্ত প্রকাশ করে টিকিটের দাম ফেরত চেয়েছেন এক দম্পতি। এ নিয়ে তারা সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে ওই দম্পতি বলেন, আগ্রহ নিয়ে প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখতে গিয়েছিলাম। কিন্তু ওই প্রেক্ষাগৃহে ক্লাইম্যাক্সের অংশ থেকে সিনেমার প্রদর্শন শুরু হয়েছিল। ফলে, মোট সময়ের অর্ধেকের মধ্যেই সিনেমা শেষ। পরে জানা যায়, প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ভুলবশত প্রথম ভাগের জায়গায় সিনেমার দ্বিতীয় ভাগ থেকে প্রদর্শন শুরু করে। এই ভুলের মাশুল দিতে হয় দর্শককে। সিনেমা ভালোভাবে দেখতে না পারায় অসন্তুষ্ট তারা। এমনকি রেগে টিকিটের দামও ফেরত দেওয়ার দাবি করেছেন। ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। শাহরুখ খান এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তাকে বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় কিং খান ছাড়া আছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। এ ছাড়া ছবিতে ক্যামিও হিসেবে দেখা গেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তকে। সাধারণ মানুষ থেকে চিত্র সমালোচক সবাই ‘জওয়ান’-এর প্রশংসায় পঞ্চমুখ। আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×