হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন শাকিব খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – সুপারস্টার শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। সিনেমাটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন শাকিব। আর এতে তিনি ফিরে গেলেন দুই যুগ পেছনে। সেই ১৯৯৯ সালে।

শাকিব লেখেন, ‘এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবির মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন …’

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

শাকিব আরও লেখেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবি এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’

আজ সন্ধ্যা পৌনে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক সোহান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। উল্লেখ্য, গতকাল (১২ সেপ্টেম্বর) স্ট্রোক করে মারা যান সোহানের স্ত্রী। তার একদিন পর তিনিও অনন্তযাত্রায় শামিল হলেন।

আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন শাকিব খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন শাকিব খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ সেপ্টেম্বর – সুপারস্টার শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’। সিনেমাটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন শাকিব। আর এতে তিনি ফিরে গেলেন দুই যুগ পেছনে। সেই ১৯৯৯ সালে। শাকিব লেখেন, ‘এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবির মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন …’ শাকিব আরও লেখেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবি এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’ আজ সন্ধ্যা পৌনে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক সোহান। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। উল্লেখ্য, গতকাল (১২ সেপ্টেম্বর) স্ট্রোক করে মারা যান সোহানের স্ত্রী। তার একদিন পর তিনিও অনন্তযাত্রায় শামিল হলেন। আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×