হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ব্যবসায়ীকে অপহরণের চারদিন পর গহিন পাহাড় থেকে লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় অপহরণের চারদিন পর সৈয়দ নুর (৪২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত সৈয়দ নুর উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অছিউর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইল এবং রোহিঙ্গা নাগরিক রহমত উল্লাহ।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

নিহতের স্ত্রী জোবেদা খাতুন গত ৮ জুলাই ঘুমধুম পুলিশ ফাঁড়িতে একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত ১৭ জুলাই (শুক্রবার) অজ্ঞাত একদল অপহরণকারী সৈয়দ নুরকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৫০ হাজার টাকা প্রদান করে। এরপরও তাকে হত্যা করে লাশ গহীন জঙ্গলে ফেলে দেয় অপহরণকারীরা।

স্থানীয় প্রশাসন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।
প্রশাসনের বক্তব্য

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় ব্যবসায়ীকে অপহরণের চারদিন পর গহিন পাহাড় থেকে লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ব্যবসায়ীকে অপহরণের চারদিন পর গহিন পাহাড় থেকে লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় অপহরণের চারদিন পর সৈয়দ নুর (৪২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সৈয়দ নুর উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অছিউর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইল এবং রোহিঙ্গা নাগরিক রহমত উল্লাহ। নিহতের স্ত্রী জোবেদা খাতুন গত ৮ জুলাই ঘুমধুম পুলিশ ফাঁড়িতে একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন। স্থানীয় সূত্র জানায়, গত ১৭ জুলাই (শুক্রবার) অজ্ঞাত একদল অপহরণকারী সৈয়দ নুরকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৫০ হাজার টাকা প্রদান করে। এরপরও তাকে হত্যা করে লাশ গহীন জঙ্গলে ফেলে দেয় অপহরণকারীরা। স্থানীয় প্রশাসন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। প্রশাসনের বক্তব্য নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে দু’জনকে আটক করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×