হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিকালে শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


কলম্বো, ১৫ সেপ্টেম্বর – এশিয়া কাপের দুই ফাইনালিস্ট নির্ধারণ হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো ভারত। এরপর বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও। যার ফলে বাংলাদেশ-ভারত সুপার ফোরের শেষ ম্যাচটি পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচ হিসেবে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যথারীতি এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। এই ম্যাচে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় টাইগাররা।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

সুপার ফোরে প্রথম দুই ম্যাচে যথাক্রমে- পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এই এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়েছে কেবল একটিতে। আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করেছিল টাইগাররা।

প্রথম দুই ম্যাচ হারের পরও ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। তখন অন্য দলগুলোর ফলাফল এবং নেট রানরেট অনুকূলে থাকা প্রয়োজন ছিল তাদের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৪১ রানের জয়ে এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজে বাংলাদেশের।

ভারতের বিপক্ষে নিয়মরক্ষার এ ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’

কী লক্ষ্য নিয়ে নামবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আপনি নামলে কী করতেন নামার আগে? আমরাও সেটাই করবো (জয়ের জন্য)।’

সাকিব আরও বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিকালে শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ first appeared on DesheBideshe.


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বিকালে শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিকালে শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলম্বো, ১৫ সেপ্টেম্বর – এশিয়া কাপের দুই ফাইনালিস্ট নির্ধারণ হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো ভারত। এরপর বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও। যার ফলে বাংলাদেশ-ভারত সুপার ফোরের শেষ ম্যাচটি পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচ হিসেবে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যথারীতি এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। এই ম্যাচে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় টাইগাররা। সুপার ফোরে প্রথম দুই ম্যাচে যথাক্রমে- পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এই এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়েছে কেবল একটিতে। আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করেছিল টাইগাররা। প্রথম দুই ম্যাচ হারের পরও ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। তখন অন্য দলগুলোর ফলাফল এবং নেট রানরেট অনুকূলে থাকা প্রয়োজন ছিল তাদের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৪১ রানের জয়ে এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজে বাংলাদেশের। ভারতের বিপক্ষে নিয়মরক্ষার এ ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’ কী লক্ষ্য নিয়ে নামবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আপনি নামলে কী করতেন নামার আগে? আমরাও সেটাই করবো (জয়ের জন্য)।’ সাকিব আরও বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’ সূত্র: জাগো নিউজ আইএ/ ১৫ সেপ্টেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিকালে শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×