হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার আসামি সাগর গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন


ঢাকা, ২৯ জুলাই – পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাগর (৩৬)।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

কোতোয়ালি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাগরকে গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি চৌকস টিম।

গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও র‌্যাব ১১ আসামিকে গ্রেফতার করে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১২ জন। তাদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার আসামি সাগর গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিটফোর্ডে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার আসামি সাগর গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুলাই – পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাগর (৩৬)।মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।কোতোয়ালি থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাগরকে গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি চৌকস টিম।গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও র‌্যাব ১১ আসামিকে গ্রেফতার করে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১২ জন। তাদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×