হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে ডেন্টাল ক্লিনিক সিলগালা, ২ জনের কারাদন্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

রামুতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ১টি ডেন্টার ক্লিনিক সিলগালা ও ২ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। মূল্য তালিকা না থাকায় আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়ার নেতৃত্বে মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর বিকালে চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানিয়েছেন, অভিযানে রামু বাইপাসস্থ মদিনা ডেন্টাল কেয়ারের অনভিজ্ঞ ব্যক্তি কর্তৃক রোগীদের দন্ত চিকিৎসা প্রদানকালে হাতেনাতে আটক আবদুল কাদের ও রাসেল নামের ২ যুবককে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় চৌমুহনী স্টেশনের হেলথ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান- বর্তমানে ডেঙ্গু ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু চিকিৎসা ও পরীক্ষা করতে এসে যদি কেউ হয়রানি হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি অতিরিক্ত আদায় করলেও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি জনসাধারণকে সরকারি এবং সরকার অনুমোদিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা ও প্যাথলজি পরীক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়া জানিয়েছেন- বেসরকারি প্যাথলজি সেন্টারগুলোতে সিবিসি’র জন্য ৪০০ টাকা, ডেঙ্গু এনএসএন ওয়ান ৩০০ টাকা, এজিজি এবং আইজিএম এ দুটো পরীক্ষার জন্য ৩০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এসব পরীক্ষা সঠিকভাবে হচ্ছে কিনা এবং অন্যান্য চিকিৎসাসেবা সঠিকভাবে চলছে কিনা তা জানার জন্য ৭টি প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এছাড়াও চৌমুহনী স্টেশনস্থ আরও একাধিক ডায়াগনষ্টিক সেন্টার ও দন্ত চিকিৎসালয়ে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে নির্দেশ দেয়া হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সেবার মান বাড়াতে তাগিদ দেয়া হয়।

অভিযানে রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে ডেন্টাল ক্লিনিক সিলগালা, ২ জনের কারাদন্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে ডেন্টাল ক্লিনিক সিলগালা, ২ জনের কারাদন্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: রামুতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ১টি ডেন্টার ক্লিনিক সিলগালা ও ২ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। মূল্য তালিকা না থাকায় আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়ার নেতৃত্বে মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর বিকালে চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানিয়েছেন, অভিযানে রামু বাইপাসস্থ মদিনা ডেন্টাল কেয়ারের অনভিজ্ঞ ব্যক্তি কর্তৃক রোগীদের দন্ত চিকিৎসা প্রদানকালে হাতেনাতে আটক আবদুল কাদের ও রাসেল নামের ২ যুবককে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় চৌমুহনী স্টেশনের হেলথ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও আরও জানান- বর্তমানে ডেঙ্গু ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু চিকিৎসা ও পরীক্ষা করতে এসে যদি কেউ হয়রানি হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি অতিরিক্ত আদায় করলেও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি জনসাধারণকে সরকারি এবং সরকার অনুমোদিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা ও প্যাথলজি পরীক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ জানান। রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়া জানিয়েছেন- বেসরকারি প্যাথলজি সেন্টারগুলোতে সিবিসি’র জন্য ৪০০ টাকা, ডেঙ্গু এনএসএন ওয়ান ৩০০ টাকা, এজিজি এবং আইজিএম এ দুটো পরীক্ষার জন্য ৩০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এসব পরীক্ষা সঠিকভাবে হচ্ছে কিনা এবং অন্যান্য চিকিৎসাসেবা সঠিকভাবে চলছে কিনা তা জানার জন্য ৭টি প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়াও চৌমুহনী স্টেশনস্থ আরও একাধিক ডায়াগনষ্টিক সেন্টার ও দন্ত চিকিৎসালয়ে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে নির্দেশ দেয়া হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সেবার মান বাড়াতে তাগিদ দেয়া হয়। অভিযানে রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×