হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর – সম্প্রতি কানাডায় খালিস্তান আন্দোলনের এক শিখ নেতাকে হত্যার জের ধরে এক অপরের কূটনীতিকদের বহিষ্কার করার পর ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কের আরো অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে কানাডায় অবস্থান করা ভারতীয় নাগরিকদের এবং যারা কানাডা সফরের পরিকল্পনা করছে তাদরকে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে ভারতের নরেন্দ্র মোদি সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডায় নিরাপত্তার ক্রমবর্ধমান পরিবেশের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের চরম সতর্কতা অবলম্বন করার এবং সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।’

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে নির্মমভাবে গুলি করে হত্যার অভিযোগে কানাডা থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানকে বহিষ্কার করে কানাডা সরকার। সোমবার কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন ।

এ ঘোষণার পরপরই কানাডার একজন ঊর্ধ্বতন কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। এমনকি তাকে তাকে পাঁচদিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তারা। সোমবার দেশটির আইনসভা হাউজ অব কমন্সের জরুরি অধিবেশনে এমন বিস্ফোরক দাবি করেন জাস্টিন ট্রুডো। তার এ অভিযোগের প্রেক্ষিতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভারত।

ট্রুডোর এমন অভিযোগ করার পর দেশটি ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করেছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যালানি জোলি জানিয়েছেন, বহিষ্কৃত ওই কূটনীতিক কানাডায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

হারদ্বীপ সিং নিজ্জার ভারতের পাঞ্জাব প্রদেশে আলাদা ও স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম বড় নেতা ছিলেন। ধারণা করা হচ্ছে, ভারতকে বিচ্ছিন্ন করার তৎপরতায় যুক্ত থাকায় তাকে হত্যা করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর – সম্প্রতি কানাডায় খালিস্তান আন্দোলনের এক শিখ নেতাকে হত্যার জের ধরে এক অপরের কূটনীতিকদের বহিষ্কার করার পর ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কের আরো অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে কানাডায় অবস্থান করা ভারতীয় নাগরিকদের এবং যারা কানাডা সফরের পরিকল্পনা করছে তাদরকে সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডায় নিরাপত্তার ক্রমবর্ধমান পরিবেশের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের চরম সতর্কতা অবলম্বন করার এবং সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে।’ কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে নির্মমভাবে গুলি করে হত্যার অভিযোগে কানাডা থেকে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানকে বহিষ্কার করে কানাডা সরকার। সোমবার কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন । এ ঘোষণার পরপরই কানাডার একজন ঊর্ধ্বতন কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। এমনকি তাকে তাকে পাঁচদিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ভারতীয় বংশোদ্ভূত শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জারকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, নিজ্জারকে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় হত্যা করা হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তারা। সোমবার দেশটির আইনসভা হাউজ অব কমন্সের জরুরি অধিবেশনে এমন বিস্ফোরক দাবি করেন জাস্টিন ট্রুডো। তার এ অভিযোগের প্রেক্ষিতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ভারত। ট্রুডোর এমন অভিযোগ করার পর দেশটি ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করেছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ম্যালানি জোলি জানিয়েছেন, বহিষ্কৃত ওই কূটনীতিক কানাডায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধানের দায়িত্ব পালন করছিলেন। হারদ্বীপ সিং নিজ্জার ভারতের পাঞ্জাব প্রদেশে আলাদা ও স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের অন্যতম বড় নেতা ছিলেন। ধারণা করা হচ্ছে, ভারতকে বিচ্ছিন্ন করার তৎপরতায় যুক্ত থাকায় তাকে হত্যা করা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×