হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তামিমকে বাদ দেওয়ায় নির্বাচকদের যা বললেন ওমর সানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৭ সেপ্টেম্বর – ফিটনেসের কারণে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে ছাড়াই ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি।

আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে তামিম এবং বিসিবির নির্বাচকদের নিয়ে। বর্তমানে জাতীয় দল থেকে কোনো ক্রিকেটার বাদ পড়লেই যেন অভিযোগের তীর ছোড়া হয় বিসিবির নির্বাচকদের দিকে।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

শুধু তাই নয়, রীতিমতো সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয় বোর্ড ও নির্বাচকদের। এমনকি তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই ক্রিকেটারের প্রতি বোর্ডের অবিচারের।

দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুর কারণেই ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হয়নি তামিমকে। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি।

এ দিকে ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের বাদ পড়ার বিষয় মোটেও ভালোভাবে নেননি এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিমের প্রতি দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিসিবির নির্বাচকের নিয়েও মন্তব্য করেছেন এই নায়ক।

পাঠকদের সুবিধার জন্য ওমর সানীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!

মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- ‘আমি পদত্যাগ করলাম।’ সরি একজন খেলোয়ার তামিম ইকবাল।

ওমর সানীর পোস্ট থেকে এটা স্পষ্ট, সাকিব যে ‘আনফিট’ তামিমকে দলে চাননি আর নির্বাচকরাও সেটা মেনে নিয়েছেন এ বিষয়টিই একেবারেই পছন্দ হয়নি তার। মূলত এ কারণেই সাকিবকে ‘সুপারস্টার’ আখ্যা দিয়ে নির্বাচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

নিয়মিত পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করে থাকেন এই চিত্রনায়ক। আবার যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ করতেও ভোলেন না ওমর সানী। এবার তার ব্যতিক্রম ঘটল না। তামিম ইস্যুতেও আওয়াজ তুলে সেটাই প্রমাণ করলেন এই তারকা।

আইএ/ ২৭ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

তামিমকে বাদ দেওয়ায় নির্বাচকদের যা বললেন ওমর সানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তামিমকে বাদ দেওয়ায় নির্বাচকদের যা বললেন ওমর সানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ সেপ্টেম্বর – ফিটনেসের কারণে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে ছাড়াই ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি। আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে তামিম এবং বিসিবির নির্বাচকদের নিয়ে। বর্তমানে জাতীয় দল থেকে কোনো ক্রিকেটার বাদ পড়লেই যেন অভিযোগের তীর ছোড়া হয় বিসিবির নির্বাচকদের দিকে। শুধু তাই নয়, রীতিমতো সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয় বোর্ড ও নির্বাচকদের। এমনকি তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই ক্রিকেটারের প্রতি বোর্ডের অবিচারের। দাবি করা হচ্ছে, ফিটনেস ইস্যুর কারণেই ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া হয়নি তামিমকে। তাকে নিয়ে টিম ম্যানেজম্যান্টও কোনো ঝুঁকি নিতে চায়নি। এ দিকে ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের বাদ পড়ার বিষয় মোটেও ভালোভাবে নেননি এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিমের প্রতি দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিসিবির নির্বাচকের নিয়েও মন্তব্য করেছেন এই নায়ক। পাঠকদের সুবিধার জন্য ওমর সানীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই! মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- ‘আমি পদত্যাগ করলাম।’ সরি একজন খেলোয়ার তামিম ইকবাল। ওমর সানীর পোস্ট থেকে এটা স্পষ্ট, সাকিব যে ‘আনফিট’ তামিমকে দলে চাননি আর নির্বাচকরাও সেটা মেনে নিয়েছেন এ বিষয়টিই একেবারেই পছন্দ হয়নি তার। মূলত এ কারণেই সাকিবকে ‘সুপারস্টার’ আখ্যা দিয়ে নির্বাচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিয়মিত পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করে থাকেন এই চিত্রনায়ক। আবার যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ করতেও ভোলেন না ওমর সানী। এবার তার ব্যতিক্রম ঘটল না। তামিম ইস্যুতেও আওয়াজ তুলে সেটাই প্রমাণ করলেন এই তারকা। আইএ/ ২৭ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×