হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমান থেকে সৌদিগামী ২৪ ভিক্ষুককে নামাল পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


ইসলামবাদ, ০২ অক্টোবর – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে যাওয়ার সময় ১৬ জন ভিক্ষুককে ফ্লাইট থেকে নামিয়ে নিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মকর্তারা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১৬ জনের মধ্যে ১১ জন মহিলা, চার পুরুষ এবং এক শিশু রয়েছে। মূলত ওমরা পালন ও সে সুযোগে অতিরিক্ত আয়ের আশায় ভিক্ষা পাওয়ার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন। এতোদিন ভিক্ষা হিসেবে পাওয়া সারা জীবনের সঞ্চয় তারা একটি ভ্রমণ সংস্থার এজেন্টকে দিয়েছিলেন বলেও জানা গেছে। সেই এজেন্টই তাদের সৌদি আরবের ভিসার ব্যবস্থা করে দিয়েছে।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

প্রসঙ্গত, কিছু দিন আগেই পাকিস্তান সরকারকে হজ/ওমরাযাত্রী বাছাইয়ের বিষয়ে কিছু ‘পরামর্শ’ দিয়েছিল সৌদি সরকার। হজযাত্রায় কোটায় আবেদনকারীদের মনোনয়নের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয় ওই বার্তায়। কোনোভাবেই যাতে ভিখারি কিংবা পকেটমারের মতো ছিঁচকে অপরাধীরা হজের সুযোগ না পান, সে কথা জানিয়ে দেওয়া হয় স্পষ্ট ভাষায়। তার পরই সৌদি যাওয়ার পথে ১৬ জন ভিখারিকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

হজপ্রত্যাশীদের নিয়ন্ত্রণের স্বার্থে প্রতিটি দেশের জন্য কোটা নির্দিষ্ট করে দেয় সৌদি আরব। কোন দেশ থেকে কত জন মক্কায় আসবেন, তা সৌদিকে আগে থেকে জানাতে হয়। কোটার মাধ্যমে আর্থিক সাহায্যও মেলে। সেই কোটার সুযোগে যাতে ভিখারি কিংবা অপরাধীরা ঢুকে পড়তে না পারে সে বিষয়ে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। আগেও এমন ঘটনা ঘটেছে জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের জেলগুলোতে আপনাদের দেশের কয়েদিদের ভিড় জমে গেছে। আর জায়গা নেই।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০২ অক্টোবর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিমান থেকে সৌদিগামী ২৪ ভিক্ষুককে নামাল পাকিস্তান first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বিমান থেকে সৌদিগামী ২৪ ভিক্ষুককে নামাল পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমান থেকে সৌদিগামী ২৪ ভিক্ষুককে নামাল পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০২ অক্টোবর – পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশে যাওয়ার সময় ১৬ জন ভিক্ষুককে ফ্লাইট থেকে নামিয়ে নিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) কর্মকর্তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ১৬ জনের মধ্যে ১১ জন মহিলা, চার পুরুষ এবং এক শিশু রয়েছে। মূলত ওমরা পালন ও সে সুযোগে অতিরিক্ত আয়ের আশায় ভিক্ষা পাওয়ার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন। এতোদিন ভিক্ষা হিসেবে পাওয়া সারা জীবনের সঞ্চয় তারা একটি ভ্রমণ সংস্থার এজেন্টকে দিয়েছিলেন বলেও জানা গেছে। সেই এজেন্টই তাদের সৌদি আরবের ভিসার ব্যবস্থা করে দিয়েছে। প্রসঙ্গত, কিছু দিন আগেই পাকিস্তান সরকারকে হজ/ওমরাযাত্রী বাছাইয়ের বিষয়ে কিছু ‘পরামর্শ’ দিয়েছিল সৌদি সরকার। হজযাত্রায় কোটায় আবেদনকারীদের মনোনয়নের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয় ওই বার্তায়। কোনোভাবেই যাতে ভিখারি কিংবা পকেটমারের মতো ছিঁচকে অপরাধীরা হজের সুযোগ না পান, সে কথা জানিয়ে দেওয়া হয় স্পষ্ট ভাষায়। তার পরই সৌদি যাওয়ার পথে ১৬ জন ভিখারিকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। হজপ্রত্যাশীদের নিয়ন্ত্রণের স্বার্থে প্রতিটি দেশের জন্য কোটা নির্দিষ্ট করে দেয় সৌদি আরব। কোন দেশ থেকে কত জন মক্কায় আসবেন, তা সৌদিকে আগে থেকে জানাতে হয়। কোটার মাধ্যমে আর্থিক সাহায্যও মেলে। সেই কোটার সুযোগে যাতে ভিখারি কিংবা অপরাধীরা ঢুকে পড়তে না পারে সে বিষয়ে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। আগেও এমন ঘটনা ঘটেছে জানিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের জেলগুলোতে আপনাদের দেশের কয়েদিদের ভিড় জমে গেছে। আর জায়গা নেই।’ সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০২ অক্টোবর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিমান থেকে সৌদিগামী ২৪ ভিক্ষুককে নামাল পাকিস্তান first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×