হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আল জাজিরার যে তালিকায় তামিম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ অক্টোবর – দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মেগা এই আসরকে সামনে রেখে দল ঘোষণার সময় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছিল আইসিসি। অনেক কাঁটাছেড়া, বিচার-বিশ্লেষণ করে অংশগ্রহণকারী ১০ দল বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটার বেছে নিতে অনেক সময় পেয়েছে। তবে চোটসহ নানা কারণে অনেক তারকা ক্রিকেটার আইসিসির এই মহাগুরুত্বপূর্ণ ইভেন্টে দলে জায়গা করে নিতে পারেননি।

এবারের বিশ্বকাপে খেলছেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমের এই পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পাননি ড্যাশিং এই ওপেনার।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

তামিম ছাড়া এই তালিকায় বাকি চার ক্রিকেটার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাকিস্তানের নাসিম শাহ, ইংল্যান্ডের জেসন রয় ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় গ্রেড-৩ এর হ্যামস্ট্রিং চোটে পড়ায় বিশ্বকাপ খেলতে পারছেন না হাসারাঙ্গা। একই কারণে এশিয়া কাপেও লঙ্কান এই লেগস্পিনিং অলরাউন্ডারের খেলা হয়নি।

এদিকে এশিয়া কাপে চোটে পড়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না নাসিমের। আর রয় ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। রয়ের পরিবর্তে ডাক পেয়েছেন হ্যারি ব্রুক। চোটে পড়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না মাইকেল ব্রেসওয়েলেরও। গেল জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন এই অফস্পিনিং অলরাউন্ডার।

আল জাজিরার তালিকায় বিশ্বকাপে না খেলা পাঁচ তারকা ক্রিকেটার:

*তামিম ইকবাল (বাংলাদেশ)

*ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

*নাসিম শাহ (পাকিস্তান)

*জেসন রয় (ইংল্যান্ড)

*মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড)

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৪ অক্টোবর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আল জাজিরার যে তালিকায় তামিম first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আল জাজিরার যে তালিকায় তামিম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আল জাজিরার যে তালিকায় তামিম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ অক্টোবর – দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। মেগা এই আসরকে সামনে রেখে দল ঘোষণার সময় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছিল আইসিসি। অনেক কাঁটাছেড়া, বিচার-বিশ্লেষণ করে অংশগ্রহণকারী ১০ দল বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটার বেছে নিতে অনেক সময় পেয়েছে। তবে চোটসহ নানা কারণে অনেক তারকা ক্রিকেটার আইসিসির এই মহাগুরুত্বপূর্ণ ইভেন্টে দলে জায়গা করে নিতে পারেননি। এবারের বিশ্বকাপে খেলছেন না এমন পাঁচ তারকা ক্রিকেটারের তালিকা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমের এই পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পাননি ড্যাশিং এই ওপেনার। তামিম ছাড়া এই তালিকায় বাকি চার ক্রিকেটার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাকিস্তানের নাসিম শাহ, ইংল্যান্ডের জেসন রয় ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) প্লে অফের সময় গ্রেড-৩ এর হ্যামস্ট্রিং চোটে পড়ায় বিশ্বকাপ খেলতে পারছেন না হাসারাঙ্গা। একই কারণে এশিয়া কাপেও লঙ্কান এই লেগস্পিনিং অলরাউন্ডারের খেলা হয়নি। এদিকে এশিয়া কাপে চোটে পড়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হচ্ছে না নাসিমের। আর রয় ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। রয়ের পরিবর্তে ডাক পেয়েছেন হ্যারি ব্রুক। চোটে পড়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না মাইকেল ব্রেসওয়েলেরও। গেল জুনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন এই অফস্পিনিং অলরাউন্ডার। আল জাজিরার তালিকায় বিশ্বকাপে না খেলা পাঁচ তারকা ক্রিকেটার: *তামিম ইকবাল (বাংলাদেশ) *ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) *নাসিম শাহ (পাকিস্তান) *জেসন রয় (ইংল্যান্ড) *মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড) সূত্র: আরটিভি নিউজ আইএ/ ০৪ অক্টোবর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আল জাজিরার যে তালিকায় তামিম first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×