হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রশাসনে বড় রদবদল – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ অক্টোবর – ফের প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। দপ্তর বদল করা হয়েছে সাতজন উপসচিবের। চারজন উপসচিবের বদলির আদেশ বাতিল করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসকের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) এ বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

জারি করা আদেশে ওএসডি উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে মহাব্যবস্থাপক হিসাবে জীবন বীমা করপোরেশনে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খানকে সচিব হিসাবে ইসলামী ফাউন্ডেশনে, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকারকে পরিচালক হিসাবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামানকে পরিচালক হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, পরিকল্পনা বিভাগে সংযুক্ত আবু সালেহ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এবং বেজার ম্যানেজার বিনিতা রানীকে উপসচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

পৃথক আরেক আদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে ৬ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, পৃথক অপর আদেশে ওএসডি উপসচিব এটিএম আজহারুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব মামুন সরদার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব দীপক কুমার রায়কে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলির আদেশ বাতিল করা হয়েছে।

পৃথক আদেশে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শারমিন আরাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নোয়াখালী বদলি করা হয়েছে।

এছাড়া জননিরাপত্তা বিভাগের বিকাশ বিশ্বাস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু, জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-প্রধান প্রমথ রঞ্জন ঘটক, বেজার উপব্যবস্থাপক মো. সুহৃদয় সালেহীন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক সারাওয়াত হেজাবীন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফা জহুরা ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক রাখী আহমেদকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে।

তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রশাসনে বড় রদবদল – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রশাসনে বড় রদবদল – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ অক্টোবর – ফের প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। দপ্তর বদল করা হয়েছে সাতজন উপসচিবের। চারজন উপসচিবের বদলির আদেশ বাতিল করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসকের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) এ বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা আদেশে ওএসডি উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে মহাব্যবস্থাপক হিসাবে জীবন বীমা করপোরেশনে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খানকে সচিব হিসাবে ইসলামী ফাউন্ডেশনে, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকারকে পরিচালক হিসাবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামানকে পরিচালক হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, পরিকল্পনা বিভাগে সংযুক্ত আবু সালেহ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এবং বেজার ম্যানেজার বিনিতা রানীকে উপসচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পৃথক আরেক আদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে ৬ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, পৃথক অপর আদেশে ওএসডি উপসচিব এটিএম আজহারুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব মামুন সরদার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব দীপক কুমার রায়কে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বদলির আদেশ বাতিল করা হয়েছে। পৃথক আদেশে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শারমিন আরাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নোয়াখালী বদলি করা হয়েছে। এছাড়া জননিরাপত্তা বিভাগের বিকাশ বিশ্বাস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু, জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-প্রধান প্রমথ রঞ্জন ঘটক, বেজার উপব্যবস্থাপক মো. সুহৃদয় সালেহীন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক সারাওয়াত হেজাবীন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফা জহুরা ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক রাখী আহমেদকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করবেন। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৫ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×