হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদরাসা শিক্ষার্থীর পা ভেঙে দেওয়ায় সুপারের অপসারণ দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ০২:২১ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপারকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে হারবাং এলাকাবাসী। এতে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

শুক্রবার হারবাং স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী জানান, গত ২০ সেপ্টেম্বর স্থানীয় মোহাম্মদ শাহাজানের মেয়ে ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফের নাতনী ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী সানিয়া আক্তারকে মেরে পা ভেঙে দেয় সুপার নুরুল আলমের আত্মীয় আলাউদ্দিন।

তাদের দাবী, মাদ্রাসা সুপার নুরুল আলম একজন স্বাধীনতা বিরোধী। তার বিরুদ্ধে নাশকতা, হত্যাসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ২০১৭ সালে দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগে মামলা করেছিলেন ভুক্তভোগী ছাত্রী সানিয়া আক্তারের দাদা মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ। এই ঘটনার পর থেকে মুক্তিযোদ্ধার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি ও ষড়যন্ত্র করে আসছিলেন সুপার। এরই অংশ হিসেবে সানিয়ার উপর হামলা করান তিনি। এতে সানিয়ার ডান পা ভেঙে যায়৷ এই ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। সুপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদ্রাসা থেকে অপসারণের দাবী জানান তাঁরা।
গত ১৫ আগস্ট যুদ্ধাপরাধে অভিযুক্ত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে চকরিয়ায় গাড়ি ভাংচুর ও হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় দুটি মামলায় এজাহার ভুক্ত আসামী হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মাদরাসা শিক্ষার্থীর পা ভেঙে দেওয়ায় সুপারের অপসারণ দাবীতে মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদরাসা শিক্ষার্থীর পা ভেঙে দেওয়ায় সুপারের অপসারণ দাবীতে মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩, ০২:২১ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপারকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে হারবাং এলাকাবাসী। এতে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। শুক্রবার হারবাং স্টেশনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী জানান, গত ২০ সেপ্টেম্বর স্থানীয় মোহাম্মদ শাহাজানের মেয়ে ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফের নাতনী ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী সানিয়া আক্তারকে মেরে পা ভেঙে দেয় সুপার নুরুল আলমের আত্মীয় আলাউদ্দিন। তাদের দাবী, মাদ্রাসা সুপার নুরুল আলম একজন স্বাধীনতা বিরোধী। তার বিরুদ্ধে নাশকতা, হত্যাসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ২০১৭ সালে দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে কটুক্তি করার অভিযোগে মামলা করেছিলেন ভুক্তভোগী ছাত্রী সানিয়া আক্তারের দাদা মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ। এই ঘটনার পর থেকে মুক্তিযোদ্ধার পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি ও ষড়যন্ত্র করে আসছিলেন সুপার। এরই অংশ হিসেবে সানিয়ার উপর হামলা করান তিনি। এতে সানিয়ার ডান পা ভেঙে যায়৷ এই ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। সুপারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদ্রাসা থেকে অপসারণের দাবী জানান তাঁরা। গত ১৫ আগস্ট যুদ্ধাপরাধে অভিযুক্ত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে চকরিয়ায় গাড়ি ভাংচুর ও হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় দুটি মামলায় এজাহার ভুক্ত আসামী হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×