হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় মুক্তি কক্সবাজারের জীবিকা উন্নয়ন প্রকল্পে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় ২০০ পরিবারের মধ্যে দেশি জাতের মুরগি বিতরণের সময় সোনালি মুরগি সরবরাহের বিষয়টি ধরা পড়েছে। এ ঘটনায় বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ভেন্ডরের ক্রয়াদেশ বাতিলের পাশাপাশি ঘ…

কক্সবাজারের উখিয়ায় ২০০ পরিবারের মধ্যে দেশি জাতের মুরগি বিতরণের সময় সোনালি মুরগি সরবরাহের বিষয়টি ধরা পড়েছে। এ ঘটনায় বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ভেন্ডরের ক্রয়াদেশ বাতিলের পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার। একই সঙ্গে প্রকল্পের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রামু প্রকল্প কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

মুক্তি কক্সবাজারের দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, ‘উখিয়ায় খাদ্যপ্রাপ্তিতে অনিশ্চয়তায় থাকা রোহিঙ্গা শিবির ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কৃষি প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ও জীবিকার উন্নয়ন’ প্রকল্পের আওতায় রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও মধুরছড়ায় মোট ২০০ পরিবারকে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে এসব পরিবারের মধ্যে দেশি জাতের মুরগি ও ভার্মি কম্পোস্ট সার বিতরণের কর্মসূচি নেওয়া হয়। বিতরণের সময় প্রকল্প কর্মকর্তাদের সন্দেহ হয়, সংশ্লিষ্ট ভেন্ডর দেশি মুরগির সঙ্গে সোনালি মুরগিও সরবরাহ করেছেন।

আরও পড়ুন

ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা

বিষয়টি জানার পর সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সংস্থার বিবৃতিতে আরও বলা হয়, বিতরণ করা মুরগিগুলো ফেরত নেওয়ার পর সংশ্লিষ্ট ভেন্ডরের কাছে ফেরত দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই ভেন্ডরের ক্রয়াদেশ (পিও) বাতিল করা হয়েছে। ঘটনার কারণ ও দায় নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পের টেকনিক্যাল অফিসার-লাইভস্টক ও লজিস্টিক অ্যাসিস্ট্যান্টকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রামু প্রকল্প কার্যালয়ে ন্যস্ত রাখা হয়েছে। মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার বলেন, ‘মুক্তি কক্সবাজার কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।

তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে সংশ্লিষ্ট ভেন্ডর শেওলা হাঁস-মুরগি খামার ভেন্ডর অ্যান্ড সাপ্লাই সেন্টারের মালিক আপেল মাহমুদ বলেন, বিতরণ করা সব মুরগি ফেরত নেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক ওসমান গনিও দেশি মুরগির সঙ্গে সোনালি মুরগি সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুক্তি কক্সবাজার জানিয়েছে, প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা বিষয়টি তদন্ত করছে।

তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় মুক্তি কক্সবাজারের জীবিকা উন্নয়ন প্রকল্পে অনিয়ম সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় ২০০ পরিবারের মধ্যে দেশি জাতের মুরগি বিতরণের সময় সোনালি মুরগি সরবরাহের বিষয়টি ধরা পড়েছে। এ ঘটনায় বিতরণ কার্যক্রম বন্ধ করে। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় মুক্তি কক্সবাজারের জীবিকা উন্নয়ন প্রকল্পে অনিয়ম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় মুক্তি কক্সবাজারের জীবিকা উন্নয়ন প্রকল্পে অনিয়ম

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় ২০০ পরিবারের মধ্যে দেশি জাতের মুরগি বিতরণের সময় সোনালি মুরগি সরবরাহের বিষয়টি ধরা পড়েছে। এ ঘটনায় বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ভেন্ডরের ক্রয়াদেশ বাতিলের পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার। একই সঙ্গে প্রকল্পের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রামু প্রকল্প কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। মুক্তি কক্সবাজারের দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, ‘উখিয়ায় খাদ্যপ্রাপ্তিতে অনিশ্চয়তায় থাকা রোহিঙ্গা শিবির ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কৃষি প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ও জীবিকার উন্নয়ন’ প্রকল্পের আওতায় রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও মধুরছড়ায় মোট ২০০ পরিবারকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে এসব পরিবারের মধ্যে দেশি জাতের মুরগি ও ভার্মি কম্পোস্ট সার বিতরণের কর্মসূচি নেওয়া হয়। বিতরণের সময় প্রকল্প কর্মকর্তাদের সন্দেহ হয়, সংশ্লিষ্ট ভেন্ডর দেশি মুরগির সঙ্গে সোনালি মুরগিও সরবরাহ করেছেন। বিষয়টি জানার পর সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সংস্থার বিবৃতিতে আরও বলা হয়, বিতরণ করা মুরগিগুলো ফেরত নেওয়ার পর সংশ্লিষ্ট ভেন্ডরের কাছে ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ভেন্ডরের ক্রয়াদেশ (পিও) বাতিল করা হয়েছে। ঘটনার কারণ ও দায় নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পের টেকনিক্যাল অফিসার-লাইভস্টক ও লজিস্টিক অ্যাসিস্ট্যান্টকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রামু প্রকল্প কার্যালয়ে ন্যস্ত রাখা হয়েছে। মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার বলেন, ‘মুক্তি কক্সবাজার কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে সংশ্লিষ্ট ভেন্ডর শেওলা হাঁস-মুরগি খামার ভেন্ডর অ্যান্ড সাপ্লাই সেন্টারের মালিক আপেল মাহমুদ বলেন, বিতরণ করা সব মুরগি ফেরত নেওয়া হয়েছে। প্রকল্পটির ব্যবস্থাপক ওসমান গনিও দেশি মুরগির সঙ্গে সোনালি মুরগি সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুক্তি কক্সবাজার জানিয়েছে, প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×