হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশে ফিরছেন ইসরায়েলে আটকা পড়া অভিনেত্রী নুসরাত ভারুচা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৯ অক্টোবর – বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান করতে ইসরায়েলে গিয়েছিলেন । তবে হঠাৎ করেই ইসরায়েল-ফিলিস্তিনের মাঝে সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়। এরই মাঝে ইসরায়েলে আটকা পড়েন নুসরাত। ইসরায়েলে আটকে থাকার পর অবশেষে ৮ অক্টোবর মুম্বাই পৌঁছেছেন অভিনেতা নুসরাত ভারুচা।

অভিনেত্রীর ভারতে ফেরার খবরটি তার দলের বরাত দিয়ে প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। এর আগে গত ৭ অক্টোবর দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নুসরাতের। তবে ৮ অক্টোবর ভোরে নুসরাতকে সফলভাবে একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। এর আগে তার দলের একজন সদস্য প্রকাশ করেছিলেন যে নুসরাত ইসরায়েলে আটকা পড়েছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি বলেছিলেন, ‘আমি শেষবার যখন তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম তখন সে একটি বেসমেন্টে নিরাপদে ছিল। তার নিরাপত্তার খাতিরে এর বেশি বিস্তারিত প্রকাশ করা যাবে না। তবে এর পর থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। অবশেষে আমরা তাকে পেয়েছি। নুসরাতকে নিরাপদে ভারতে ফেরত আনার চেষ্টা করছি এবং আশা করছি, সে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে আসবে।’

ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষের সময় নুসরাত তার চলচ্চিত্র ‘আকেলি’র জন্য হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরায়েলে উপস্থিত ছিলেন। নুসরাত সিনেমায় ‘ফৌদা’খ্যাত ইসরায়েলি অভিনেতা সাহি হালেভির সঙ্গে অভিনয় করেছেন। মজার বিষয় হলো, তার চলচ্চিত্রটি মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধক্ষেত্রে আটকে পড়া একজন সাধারণ মেয়ের জীবনের লড়াই নিয়ে। নিজের চলচ্চিত্রের গল্পের মতোই বাস্তবেও এমন এক ঘটনার সম্মুখীন হতে হলো অভিনেত্রীকে।

এম ইউ/০৯ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

দেশে ফিরছেন ইসরায়েলে আটকা পড়া অভিনেত্রী নুসরাত ভারুচা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশে ফিরছেন ইসরায়েলে আটকা পড়া অভিনেত্রী নুসরাত ভারুচা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৯ অক্টোবর – বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান করতে ইসরায়েলে গিয়েছিলেন । তবে হঠাৎ করেই ইসরায়েল-ফিলিস্তিনের মাঝে সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়। এরই মাঝে ইসরায়েলে আটকা পড়েন নুসরাত। ইসরায়েলে আটকে থাকার পর অবশেষে ৮ অক্টোবর মুম্বাই পৌঁছেছেন অভিনেতা নুসরাত ভারুচা। অভিনেত্রীর ভারতে ফেরার খবরটি তার দলের বরাত দিয়ে প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। এর আগে গত ৭ অক্টোবর দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নুসরাতের। তবে ৮ অক্টোবর ভোরে নুসরাতকে সফলভাবে একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। এর আগে তার দলের একজন সদস্য প্রকাশ করেছিলেন যে নুসরাত ইসরায়েলে আটকা পড়েছেন। তিনি বলেছিলেন, ‘আমি শেষবার যখন তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম তখন সে একটি বেসমেন্টে নিরাপদে ছিল। তার নিরাপত্তার খাতিরে এর বেশি বিস্তারিত প্রকাশ করা যাবে না। তবে এর পর থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। অবশেষে আমরা তাকে পেয়েছি। নুসরাতকে নিরাপদে ভারতে ফেরত আনার চেষ্টা করছি এবং আশা করছি, সে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে আসবে।’ ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষের সময় নুসরাত তার চলচ্চিত্র ‘আকেলি’র জন্য হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরায়েলে উপস্থিত ছিলেন। নুসরাত সিনেমায় ‘ফৌদা’খ্যাত ইসরায়েলি অভিনেতা সাহি হালেভির সঙ্গে অভিনয় করেছেন। মজার বিষয় হলো, তার চলচ্চিত্রটি মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধক্ষেত্রে আটকে পড়া একজন সাধারণ মেয়ের জীবনের লড়াই নিয়ে। নিজের চলচ্চিত্রের গল্পের মতোই বাস্তবেও এমন এক ঘটনার সম্মুখীন হতে হলো অভিনেত্রীকে। এম ইউ/০৯ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×