হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইংল্যান্ডের সঙ্গে হারের কারণ জানালেন সাকিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১০ অক্টোবর – আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো টাইগাররা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটে-বলের লড়াইয়ে চরম ব্যর্থতায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪৮.২ ওভারে মাত্র ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ইংলিশ পরীক্ষায় ফেল করায় টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্নে কিছুটা ধূলা জমেছে। তবে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, লক্ষ্য তাড়ায় শুরুতে উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘টস জিততে পারাটা ভালো ছিল। গতকাল রাতেও কিছু বৃষ্টি হয়েছে। আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম দশ ওভার। আমরা দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা দেরি হয়ে গিয়েছিল। আপনি যখন প্রথম দশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলবেন তখন ৩৫০ রান তাড়া করা অসম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমাদের দারুণ একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সেটি মাঠে বাস্তবায়ন করতে পারেনি। প্রথম পাঁচ-ছয় ওভার বল দারুণ মুভ করছিল। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আরও কঠিন কিছু ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা এই ম্যাচে যে সমস্ত ইতিবাচক দিকগুলো পেয়েছি সেগুলো সম্পর্কে চিন্তা করতে হবে।’

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইংল্যান্ডের সঙ্গে হারের কারণ জানালেন সাকিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইংল্যান্ডের সঙ্গে হারের কারণ জানালেন সাকিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১০ অক্টোবর – আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো টাইগাররা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটে-বলের লড়াইয়ে চরম ব্যর্থতায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪৮.২ ওভারে মাত্র ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ইংলিশ পরীক্ষায় ফেল করায় টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্নে কিছুটা ধূলা জমেছে। তবে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, লক্ষ্য তাড়ায় শুরুতে উইকেট হারানোই পরাজয়ের অন্যতম কারণ। ম্যাচ শেষে সাকিব বলেন, ‘টস জিততে পারাটা ভালো ছিল। গতকাল রাতেও কিছু বৃষ্টি হয়েছে। আমাদের শুরুটা ভালো হয়নি, বিশেষ করে প্রথম দশ ওভার। আমরা দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা দেরি হয়ে গিয়েছিল। আপনি যখন প্রথম দশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলবেন তখন ৩৫০ রান তাড়া করা অসম্ভব।’ তিনি আরও বলেন, ‘আমাদের দারুণ একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমরা সেটি মাঠে বাস্তবায়ন করতে পারেনি। প্রথম পাঁচ-ছয় ওভার বল দারুণ মুভ করছিল। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আরও কঠিন কিছু ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা এই ম্যাচে যে সমস্ত ইতিবাচক দিকগুলো পেয়েছি সেগুলো সম্পর্কে চিন্তা করতে হবে।’ সূত্র: আরটিভি নিউজআইএ/ ১০ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×