হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিলিস্তিনিদের উপর অবিচারের ফলেই এই যুদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


বেইজিং, ১৩ অক্টোবর – ফিলিস্তিনিদের উপর অব্যাহত অত্যাচার ও পবিত্র মসজিদ আল-আকসাকে অপবিত্রকরণের কারণে গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর হামাস ও ইসরায়েলে মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যা গত ৭ দিন ধরে চলছে।

হামাস ও ইসরায়েলের সংঘাত নিয়ে আবারও কথা বলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়েং উই বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘অবিচারের’ ফল হলো এই যুদ্ধ।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

শুক্রবার (১৩ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক করেন ওয়েং উই। ওই বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।

ওয়েং উই এ ব্যাপারে বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঐতিহাসিক অবিচারের ফল হলো হামাস-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের মূল নিহিত— ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীন ও আলাদা রাষ্ট্র গঠনে বিলম্ব করা। এছাড়া ফিলিস্তিনিরা যে ঐতিহাসিক অবিচারের শিকার হয়েছে সেগুলোও ঠিক করা হয়নি।’

এদিকে চীন এমন কথা বললেও বিশ্বের অপর পরাশক্তি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, তাদের পাঠানো অস্ত্র ইসরায়েলকে যেভাবে খুশি সেভাবে ব্যবহারের অনুমতি দিয়েছেন তারা। এছাড়া শুক্রবার সরাসরি ইসরায়েল সফরে আসেন অস্টিন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে এদিন বৈঠক শেষে তিনি বলেন, ‘এখন নিরপেক্ষতার সময় নয়।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৩ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফিলিস্তিনিদের উপর অবিচারের ফলেই এই যুদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিলিস্তিনিদের উপর অবিচারের ফলেই এই যুদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ১৩ অক্টোবর – ফিলিস্তিনিদের উপর অব্যাহত অত্যাচার ও পবিত্র মসজিদ আল-আকসাকে অপবিত্রকরণের কারণে গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর হামাস ও ইসরায়েলে মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। যা গত ৭ দিন ধরে চলছে। হামাস ও ইসরায়েলের সংঘাত নিয়ে আবারও কথা বলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়েং উই বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘অবিচারের’ ফল হলো এই যুদ্ধ। শুক্রবার (১৩ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে বৈঠক করেন ওয়েং উই। ওই বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। ওয়েং উই এ ব্যাপারে বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঐতিহাসিক অবিচারের ফল হলো হামাস-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের মূল নিহিত— ফিলিস্তিনিদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীন ও আলাদা রাষ্ট্র গঠনে বিলম্ব করা। এছাড়া ফিলিস্তিনিরা যে ঐতিহাসিক অবিচারের শিকার হয়েছে সেগুলোও ঠিক করা হয়নি।’ এদিকে চীন এমন কথা বললেও বিশ্বের অপর পরাশক্তি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন, তাদের পাঠানো অস্ত্র ইসরায়েলকে যেভাবে খুশি সেভাবে ব্যবহারের অনুমতি দিয়েছেন তারা। এছাড়া শুক্রবার সরাসরি ইসরায়েল সফরে আসেন অস্টিন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের সঙ্গে এদিন বৈঠক শেষে তিনি বলেন, ‘এখন নিরপেক্ষতার সময় নয়।’ সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৩ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×