হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাজে ফিরছেন পরীমণি – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২১ অক্টোবর – সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। এরপর সুস্থ হলে বাসায়ও ফেরেন এই অভিনেত্রী। এরপরই অসুস্থ হয়ে পড়েন তার নানা। ফলে বেশ কয়েকদিন ধরে হাসপাতালেই সময় কাটছে এই নায়িকার। আর হাপসাতালে বসেই নতুন সিনেমার যুক্ত হওয়ার মিটিং সারলেন তিনি।

‘ডোডোর গল্প’ সিনেমা দিয়েই বিরতি ভেঙেছিলেন পরীমণি। শনিবার থেকে আবারও সিনেমাটিতে কাজ শুরু করেছেন তিনি। ফিরেই অভিনেত্রী জানালেন, এবার একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসিব। এই সিনেমাটিতে পরীমণির বিপরীতে থাকছেন চিত্রনায়ক ইমন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি।

পরীমণি লিখেছেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুইদিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা হসপিটাল-হসপিটাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক। কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কতো ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’

২১ অক্টোবর রাত প্রায় ৩টার দিকে দেয়া সেই স্ট্যাটাসের সঙ্গে ছেলে রাজ্যকে কোলে নিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেন এই চিত্রনায়িকা।

তিনি আরও লেখেন, ‘এই ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডোরেই। এই ব্যপারে খুব শিগগিরই জানাবো সবাইকে। ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারবো না আগামী আরও কয়েকটা দিন। কাল থেকে আবার আমি ডোডোর গল্প সিনেমার শুটিং এ ও জয়েন করছি।’

পরীমণি অসুস্থ হওয়ার আগে রাজধানীতে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং করছিলেন। আজ থেকে আবারও এই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি।

আইএ/ ২১ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাজে ফিরছেন পরীমণি – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাজে ফিরছেন পরীমণি – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ অক্টোবর – সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। এরপর সুস্থ হলে বাসায়ও ফেরেন এই অভিনেত্রী। এরপরই অসুস্থ হয়ে পড়েন তার নানা। ফলে বেশ কয়েকদিন ধরে হাসপাতালেই সময় কাটছে এই নায়িকার। আর হাপসাতালে বসেই নতুন সিনেমার যুক্ত হওয়ার মিটিং সারলেন তিনি। ‘ডোডোর গল্প’ সিনেমা দিয়েই বিরতি ভেঙেছিলেন পরীমণি। শনিবার থেকে আবারও সিনেমাটিতে কাজ শুরু করেছেন তিনি। ফিরেই অভিনেত্রী জানালেন, এবার একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসিব। এই সিনেমাটিতে পরীমণির বিপরীতে থাকছেন চিত্রনায়ক ইমন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি। পরীমণি লিখেছেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুইদিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা হসপিটাল-হসপিটাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক। কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কতো ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’ ২১ অক্টোবর রাত প্রায় ৩টার দিকে দেয়া সেই স্ট্যাটাসের সঙ্গে ছেলে রাজ্যকে কোলে নিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেন এই চিত্রনায়িকা। তিনি আরও লেখেন, ‘এই ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডোরেই। এই ব্যপারে খুব শিগগিরই জানাবো সবাইকে। ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারবো না আগামী আরও কয়েকটা দিন। কাল থেকে আবার আমি ডোডোর গল্প সিনেমার শুটিং এ ও জয়েন করছি।’ পরীমণি অসুস্থ হওয়ার আগে রাজধানীতে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং করছিলেন। আজ থেকে আবারও এই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি। আইএ/ ২১ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×