হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের ভূমিকম্পে কাঁপল নেপাল – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


কাঠমান্ডু, ২২ অক্টোবর – হিমালয়ের দেশ নেপালে আঘাত হেনেছে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প। রোববার (২২ অক্টোবর) সকালে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। প্রথম ভূমিকম্পের ২৪ ঘণ্টার মধ্যে দেশটিতে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

সংস্থাটি বলেছে, নেপালের স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিট ১৭ সেকেন্ডের সময় দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার।

নেপালের আঘাত হানা প্রথম ভূমিকম্প সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ভারতের ভূমিকম্প কেন্দ্র বলেছিল, ‘৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় ২২ অক্টোবর ২০২৩, ভারতীয় সময় সকাল ৭টা ২৪ মিনিট ২০ সেকেন্ডে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, রিখটার স্কেলে সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।

একদিনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত নেপালে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৭ অক্টোবর ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপেছিল নেপাল। দেশটিতে সর্বশেষ বড় ও বিপর্যয়কারী ভূমিকম্প আঘাত হেনেছিল ২০১৫ সালে। সে বছর দেশটিতে ভূমিকম্পে ৮ হাজার ৯৬৪ জনের মৃত্যু হয়েছিল। ওই ভূমিকম্পের আঘাতে আহত হয়েছিলেন ২৫ হাজারের বেশি মানুষ। এছাড়া দেশটির প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছিল।

গত কয়েকদিন ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে আঘাত হানা একটি ভূমিকম্পে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২২ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফের ভূমিকম্পে কাঁপল নেপাল – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের ভূমিকম্পে কাঁপল নেপাল – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাঠমান্ডু, ২২ অক্টোবর – হিমালয়ের দেশ নেপালে আঘাত হেনেছে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প। রোববার (২২ অক্টোবর) সকালে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। প্রথম ভূমিকম্পের ২৪ ঘণ্টার মধ্যে দেশটিতে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, নেপালের স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিট ১৭ সেকেন্ডের সময় দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। নেপালের আঘাত হানা প্রথম ভূমিকম্প সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ভারতের ভূমিকম্প কেন্দ্র বলেছিল, ‘৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয় ২২ অক্টোবর ২০২৩, ভারতীয় সময় সকাল ৭টা ২৪ মিনিট ২০ সেকেন্ডে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, রিখটার স্কেলে সকালে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। একদিনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত নেপালে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ৭ অক্টোবর ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপেছিল নেপাল। দেশটিতে সর্বশেষ বড় ও বিপর্যয়কারী ভূমিকম্প আঘাত হেনেছিল ২০১৫ সালে। সে বছর দেশটিতে ভূমিকম্পে ৮ হাজার ৯৬৪ জনের মৃত্যু হয়েছিল। ওই ভূমিকম্পের আঘাতে আহত হয়েছিলেন ২৫ হাজারের বেশি মানুষ। এছাড়া দেশটির প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছিল। গত কয়েকদিন ধরে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঘন ঘন ভূমিকম্প সংঘটিত হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে আঘাত হানা একটি ভূমিকম্পে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২২ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×